বাজার শেষে বাড়ি ফেরা হলো না পটুয়াখালীর রিপনের Latest Update News of Bangladesh

শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাজার শেষে বাড়ি ফেরা হলো না পটুয়াখালীর রিপনের

বাজার শেষে বাড়ি ফেরা হলো না পটুয়াখালীর রিপনের




পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীতে সড়ক দূঘর্টনায় রিপন প্যাদা (৩৮) নামের এক মটর সাইকেল যাত্রী নিহত হয়েছে । সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ৮ টায় লোহালিয়ার গাজী বাড়ির দরজা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা আলী হোসেন জানান, রিপনের বাড়িতে ছেলের সুন্নতে খাতনা অনুষ্ঠান আজ তাই সকালে ঘুম থেকে উঠে স্থানীয় শৌলাবাজারে মাংস ক্রয় করতে যায় তিনি। বাজার শেষে মাংস ভ্যানগাড়িতে পাঠিয়ে দিয়ে মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। লোহালিয়ার গাজী বাড়ির দরজা অতিক্রম কালে মোটরসাইকেলকে পিছন থেকে একটি মালবাহী ট্রলি ধাক্কা দেয়। রিপনের বাড়িতে ভোর বেলায় আনন্দ থাকলেও বেলা বারার সাথে সাথে সেই আনন্দ শোকে পরিনত হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে মোটরসাইকেল যাত্রী রিপনের মৃত্যু হয়। চালকসহ অপর সাজু ও শাহজালাল আহত হয়েছে। নিহত রিপন লোহালিয়া এলাকার বাসিন্দা আলীমুন্তাকারের ছেলে। পুলিশ জানায়, আহতদের উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD