মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নে হামলার গডফাদার গোলাম সরোয়ার সবুজ ও তার সহযোগী সন্ত্রাসীদের হুমকির রোষানলে পড়েছে একটি অসহায় পরিবার।
গত ৪ জুন গভীর রাতে ফরিদপুর ইউনিয়নের মধ্য ভাতশালা গ্রামের বাসিন্দা এখলাছ হাওলাদার এর ছেলে মনির হাওলাদার ও তার পুত্রবধূ কুলসুম বেগমকে কুপিয়ে গুরুতর জখম করে।
পারলিখিত অভিযোগের ভিত্তিতে শেষ পর্যন্ত ১০ জুলাই বাকেরগঞ্জ থানায় একটি মামলা হয়। যার মামলা নং ০৪। সূত্রে জানা যায় মধ্য ভাতশালা গ্রামের মৃত মোসলেম আলী সন্যামত এর ছেলে হামলার গডফাদার গোলাম সরোয়ার সবুজের নেতৃত্বে তার সহযোগী সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
মামলা রুজুর পর থেকেই বাদী কুলসুম বেগম ও তার স্বামী মনির হাওলাদারকে বিভিন্ন ভাবে খুন গুম খুন ও হত্যার হুমকি দিয়ে আসছে প্রতিনিয়ত। এতে করে পরিবারটি নিরাপদ নয়।
হুমকির মুখে দুরবিসহ জীবন যাপন ও ভয়ভীতির মধ্যে দিন কাটছে। মামলার আসামিরা অবাধে এলাকায় পুলিশের নাকের ডগায় বীরদর্পে ঘোরাফেরা করে বেড়াচ্ছে।
সন্ত্রাসের গডফাদার ও তার সহযোগী সন্ত্রাসীদের এখনই নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যতে ফরিদপুর ইউনিয়নে মধ্যে ভাতশালা গ্রামে আবারও ভয়ঙ্কর রূপ নিতে পারে বলে ধারণা করছে এলাকার সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, গডফাদার গোলাম সরোয়ার এর নামে চট্টগ্রামের একাধিক মামলার অন্য আসামিদের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি জবর দখল ও হত্যার পরিকল্পনা সহ মাদকের একাধিক মামলা রয়েছে।
এই চিহ্নিত সন্ত্রাসী বাহিনীদের আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
Leave a Reply