বাকেরগঞ্জে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাকেরগঞ্জে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

বাকেরগঞ্জে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড




নিজস্ব প্রতিবেদক॥  বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদী গ্রামের বাসিন্দা জাহিদ সিকদার নামে এক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মাদক সংক্রান্ত মামলায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে।রোববার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কে এম শহীদ আহম্মেদ এ রায় ঘোষণা করেন।

২০১৩ সালের ৩ ডিসেম্বর দপদপিয়া সেতুর টোল ঘর সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসায় নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে ৭১ বোতল ফেনসিডিলসহ জাহিদকে আটক করে ডিবি পুলিশের সদস্যরা।

এ ঘটনায় ওই দিনই বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন ডিবির উপপরিদর্শক (এসআই) শাখাওয়াত হোসেন। এরপর ২০১৪ সালের ১১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন ডিবির পরিদর্শক আবুল কালাম আজাদ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD