বাউফলে মায়ের সঙ্গে অভিমান করে স্কুল ছাত্রী আত্মহত্যা Latest Update News of Bangladesh

রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাউফলে মায়ের সঙ্গে অভিমান করে স্কুল ছাত্রী আত্মহত্যা

বাউফলে মায়ের সঙ্গে অভিমান করে স্কুল ছাত্রী আত্মহত্যা




আমজাদ হোসেন বাউফল প্রতিনিধি।।পটুয়াখালীর বাউফলে মায়ের সঙ্গে অভিমান করে তানিয়া আক্তার(১৬) নামে এক এস এস সি পরীক্ষার্থীনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার রাতে বাউফল ইউনিয়নের অলিপুরা গ্রামে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সকালে লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। তানিয়া অলিপুরা এনামুল হক মামুন মৃধা মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এস.এস.সি পরীক্ষায় অংশ গ্রহন করেছিল। নিহত তানিয়া ওই গ্রামের নূর হোসেন মৃধার মেয়ে। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, তানিয়ার বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে বুধবার রাতে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয় তানিয়ার। এক পর্যায় তানিয়াকে মারধর করে তানিয়ার মা। এরপর রাতের খাবার না খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যায় ।

 

ঘরের সবাই ঘুমিয়ে পড়লে অভিমানে রাত ১২ টার দিকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় তানিয়া। পরে তানিয়ার মা মেয়েকে ভাত খেতে ডাকতে রুমে গেলে তানিয়াকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে ডাকচিৎকার শুরু করেন। তাঁর ডাকচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তানিয়াকে মৃত অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়।

 

 

পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD