বাউফলে মাদ্রাসা শিক্ষার্থীকে পিটিয়ে জখম Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাউফলে মাদ্রাসা শিক্ষার্থীকে পিটিয়ে জখম

বাউফলে মাদ্রাসা শিক্ষার্থীকে পিটিয়ে জখম




আমজাদ হোসেন,বাউফল প্রতিনিধি॥  পটুয়াখালীর বাউফলে পূর্ব শত্রুতার জের ধরে তানিয়া আক্তার (১২) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আহত তানিয়া ৬দিন পর্যন্ত বাউফল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ওই ঘটনায় শিক্ষার্থীর মা রুশিয়া বেগম থানায় অভিযোগ দিলেও আসামীদের গ্রেফতার করছেনা বাউফল থানা পুলিশ। জানাগেছে, উপজেলার মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা গ্রামের চানু মোল্লার স্ত্রী রুশিয়া বেগমের সাথে একই বাড়ীর সামছু মোল্লার সাথে বাড়ির ভাগ বন্টন সহ বিদ্যুত সংযোগ নেয়ার টাকা নিয়ে গত শনিবার দুপরে ঝগড়া হয়।

ওই দিন বিকালে রুশিয়া বেগমের কন্যা তানিয়া আক্তার দ্বিপাশা ইসলামীয়া দাখিল মাদ্রসায় ৫ম শ্রেণীর গনিত পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরছিলো। বাড়িতে প্রবেশের মুহুর্তে সামুস মোল্লা ও তার ছেলে মামুন তানিয়াকে একা পেয়ে বেধরক পিটিয়ে আহত করে।

মেয়ের চিৎকার শুনে আগাইয়া আসলে মা রুশিয়া বেগম ও বোন রুমাকেও পিটিয়ে যখম করে প্রতিপক্ষরা। ওই ঘটনায় আহত তানিয়ার ভাই কামাল মোল্লা বাউফল থানায় অভিযোগ দিতে গেলে থানার এএসআই শামীম হাওলাদার তার কাছে ৫ হাজার টাকা দাবী করেন।

দাবীকৃত টাকা দিলেও এখন আসামীকে গ্রেফতার করছেনা পুলিশ। এএসআই শামিম হাওলাদার জানান, আমি ঘটনাস্থলে গিয়েছি এবং তাকে জিডি করতে বলেছি সে একটি জিডি করেছে। আমি কোন টাকা নেইনি। বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে আমি কিছু জানিনা। পাঠিয়ে দেন, আমি দেখবো।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD