বাউফলে বিয়ের রাতেই নববধূকে মারধর করে তাড়িয়ে দিল স্বামী ! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাউফলে বিয়ের রাতেই নববধূকে মারধর করে তাড়িয়ে দিল স্বামী !

বাউফলে বিয়ের রাতেই নববধূকে মারধর করে তাড়িয়ে দিল স্বামী !




বাউফল প্রতিনিধি:পটুয়াখালীর বাউফল উপজেলায় বিয়ের রাতেই সানিয়া আক্তার নামে এক নববধূকে মারধর করে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেয়া হয়েছে।রোববার রাতে মদনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের এ ঘটনা ঘটেছে।জানা গেছে, মদনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা সোবাহান হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদারের সঙ্গে একই এলাকার সানিয়া আক্তার নামের এক তরুণীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। সোহাগ তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলে।

 

 

সম্প্রতি সানিয়া তাকে বিয়ের প্রস্তাব দিলে সোহাগ টালবাহানা শুরু করে। একপর্যায়ে বুধবার সন্ধ্যার দিকে বিয়ের দাবিতে সানিয়া প্রেমিক সোহাগের বাড়িতে গিয়ে অবস্থান নেয়। ৪ দিন ওই বাড়িতে অবস্থানের পর স্থানীয়দের চাপে রোববার রাতে বিলবিলাস বাজারের একটি মসজিদে বসে সাড়ে তিন লাখ টাকা কাবিনে তাদের বিয়ে হয়।বিয়ের সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

সানিয়া অভিযোগ করেন, বিয়ের দিন রাতে সোহাগ হাওলাদার তাকে তাদের বাড়িতে গেলে তার শাশুড়ি রওশন আরা বেগম ও তার তার বোন বিউটি সানিয়াকে ঘরে ঢুকতে বাধা দেয়। একপর্যায়ে তাকে বেধড়ক মারধর করে ওই রাতেই বাড়ি থেকে তাড়িয়ে দেয়।সানিয়া বর্তমানে প্রতিবেশী এক ব্যক্তির ঘরে আশ্রয় নিয়েছেন। এ ঘটনার পর সানিয়ার স্বামী সোহাগ ও শ্বশুর সোবাহান হাওলাদার গাঢাকা দিয়েছেন।এই বিষয়ে রওশন আরা বেগম বলেন, আমি সানিয়াকে কোনো দিনই পুত্রবধূ হিসেবে মেনে নেব না।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD