বাউফলে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন এসিল্যান্ডসহ ৩ জন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাউফলে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন এসিল্যান্ডসহ ৩ জন

বাউফলে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন এসিল্যান্ডসহ ৩ জন

বাউফল




আমজাদ হোসেন, বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফলে প্রতিনিয়তই বাড়ছে করোনা সংক্রমণ। সর্বশেষ শুক্রবার দুপুরে পাওয়া তথ্য অনুযায়ী বাউফলে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন বাউফল উপজেলা সহকারী কমিশনার ভূমি(এসিল্যান্ড) আনিসুর রহমান বালি, বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুব্রত কুমার এবং কভিড-১৯ প্রতিরোধে স্বেচ্ছাসেবক টীমের সদস্য আরিফুর রহমান। সব মিলিয়ে এ উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৪৭ জন।

 

 

এছাড়া করোনা সংক্রমণে মৃত্যু বরন করেছেন ৭ জন এবং করোনা উপসর্গে মারা গেছেন আরো অন্তত ১৫ জন। এদিকে করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহে স্বজনপ্রীতির অভিযোগ করেছেন টেস্ট করাতে আসা রোগীর স্বজনরা। রয়েছে যথা সময়ে টেস্টের রিপোর্ট না পাওয়ারও অভিযোগ।

 

 

করোনা পরিস্থিতি নিয়ে ডা. আখতারুজ্জামান বলেন, আক্রান্তদের অধিকাংশই শারীরিক অবস্থা ভালো রয়েছে। হোম আইসোলেসনে রেখে লক্ষণ দেখে চিকিৎসা দেয়া হচ্ছে। নমুনা সংগ্রহে স্বজনপ্রীতির অভিযোগ সত্য নয় তবে রিপোর্ট পেতে সময় লাগার বিষয়ে আমাদের কিছু করার নেই বলে জানান তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD