বাউফলে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাউফলে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

বাউফলে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন




আমজাদ হোসেন বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফলে খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেছে নিহতের স্বজন ও এলাকাবাসীরা। সোমবার সকাল ১১টায় বাউফল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে শেষ হয়। ওই সময় বক্তব্য রাখেন, নিহতের বাবা খালেক মাতুব্বর ও ভাই মোশারেফ মাতুব্বর। মানববন্ধনে তারা অভিযোগ করেন আবুল বশারকে পরিকল্পিত ভাবে হত্যা করা হলেও পুলিশ তাদেরকে গ্রেফতার করছেনা। খুনিরা এখনও এলাকায় ঘুরাফেরা করছে ও মামলা তুলে নেওয়ার জন্য নিহতের পরিবারকে হুমকী দিয়ে আসছে।

এ বিষয়ে বাউফল থানার ওসি বলেন, আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে; দুই একদিনের মধ্যেই সম্ভব হবে।

উল্লেখ্য, ১৬ ফেব্রুয়ারী উপজেলার নাজিরপুর গ্রামের আবুল বশারের শিশু পুত্র নাবিল (৭) ও একই গ্রামের চান মিয়ার পুত্র রবিউল (৭) একসাথে স্কুল থেকে পালিয়ে বাড়িতে আসে।

এ ঘটনা নিয়ে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে আবুল বশারকে পিটিয়ে আহত করে রবিউলের বড় ভাই সাব্বির হোসেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎস্যা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়। সেখানেই চিকিৎস্যাধীন অবস্থায় মারা যান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD