বাউফলে এক শিশুর মরদেহ উদ্ধার Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাউফলে এক শিশুর মরদেহ উদ্ধার

বাউফলে এক শিশুর মরদেহ উদ্ধার

বাউফলে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ উদ্ধার




বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফলে নদীতে ডুবে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে উপজেলার আলোকি চাঁদকাঠি গ্রামের প্রায় ২ কিলোমিটার দূরে একটি খালে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

 

 

নিহত শিশুর নাম রায়হান (১১)। তার বাড়ি কেশবপুর ইউনিয়নের জাফরাবাদ গ্রামে। সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার দুপুরে শিশুটি খালা বাড়ির পাশে নদীর ঘাটে পানিতে পড়ে ডুবে যায়।

 

 

ধুলিয়া ইউনিয়নের মেম্বার বারেক হাওলাদার জানান, ঈদুল আজহা উপলক্ষে রায়হান তার বাবা মায়ের সঙ্গে খালাবাড়ি উপজেলার আলোকি চাঁদকাঠি গ্রামে বেড়াতে যায়।

 

 

শনিবার দুপুরে রায়হানকে খালা বিউটি বেগম বাড়ির পাশে আলোকি নদীর ঘাটে গোসল করিয়ে দেয়। গোসলের পরে অন্য শিশুদের সঙ্গে খেলা করতে গিয়ে রায়হানের শরীরে কাঁদা মেখে যায়।

 

 

সে কাঁদা ধোয়ার জন্য ওই ঘাটে নামে। এ সময় পানিতে পড়ে ডুবে যায়। সোমবার ভোরে উপজেলার আলোকি চাঁদকাঠি গ্রামের প্রায় ২ কিলোমিটার দূরে একটি খালে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD