মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাপ্পি হাওলাদার (৩০) নামে এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার গ্রামীণ ব্যাংক সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত বাপ্পি হাওলাদার (৩০) উপজেলার বাহেরচর ঘোষকাঠি এলাকার সুলতান হাওলাদারের ছেলে। তিনি দেহেরগতি ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, নিহত বাপ্পি মোটরসাইকেলযোগে কর্মস্থল থেকে রাহুতকাঠি বাজারের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে গ্রামীণ ব্যাংক সংলগ্ন সড়কে পৌঁছালে বিপরীত দিক দিয়ে আসা একটি বালুবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা প্রথমে শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নিয়ে আসেন।
পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পথে ফরিদপুর অবস্থানকালে রাত সাড়ে ১১টার দিকে বাপ্পির মৃত্যু ঘটে। এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন বাবুগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুর রহমান।
Leave a Reply