বরিশালের বাকেরগঞ্জে সড়কের পাশ থেকে সাত মাসের অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালের বাকেরগঞ্জে সড়কের পাশ থেকে সাত মাসের অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার

বরিশালের বাকেরগঞ্জে সড়কের পাশ থেকে সাত মাসের অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার

প্রতিকী ছবি




বাকেরগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে সাত মাসের অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার সকালে উপজেলার নলুয়া ইউনিয়নের আফালকাঠী গ্রামের সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতর নাম মাহিনুর বেগম (৩৫)। তিনি উপজেলার নলুয়া ইউনিয়নের একই গ্রামের আল আমিন ফকিরের স্ত্রী।

 

জানা যায়, স্থানীয়রা ওই নারীর মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। স্থানীয়রা জানান, আল আমিন ফকির মাহিনুরের দ্বিতীয় স্বামী। দীর্ঘদিন ধরে তাদের পরিবারে কলহ লেগেই থাকত। বাকেরগঞ্জ থানার এসআই ফরিদ জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে তাকে মারা হয়েছে কিনা সেটি ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাবে না।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD