বরিশালের বাকেরগঞ্জে মাটির রাস্তা নিয়ে মাথাব্যথা নেই জনপ্রতিনিধিদের ! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালের বাকেরগঞ্জে মাটির রাস্তা নিয়ে মাথাব্যথা নেই জনপ্রতিনিধিদের !

বরিশালের বাকেরগঞ্জে মাটির রাস্তা নিয়ে মাথাব্যথা নেই জনপ্রতিনিধিদের !

বরিশালের বাকেরগঞ্জে মাটির রাস্তা নিয়ে মাথাব্যথা নেই জনপ্রতিনিধিদের !




সাইদুর রহমান পান্থ॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ও কলসকাঠি ইউনিয়নের সংযোগ সড়ক ‘তালুকদার বাড়ি সড়ক’। ৫ কিলোমিটার এ সড়কের প্রায় ১ কিলোমিটার রাস্তা মাটির (কাঁচা)। বছরের প্রায় অর্ধেক সময়ই এখানে কাদা-পানি থাকে। এ পথে চলতে গিয়ে প্রতিদিন ২৫ থেকে ৩০ হাজার মানুষ নাকানিচুবানি খাচ্ছে। কিন্তু এ নিয়ে মাথাব্যথা নেই জনপ্রতিনিধিদের।

 

 

একইভাবে উপজেলার রঙ্গশ্রী, ভরপাশা, কবাই, দুদলসহ বিভিন্ন ইউনিয়নে কাঁচা রাস্তায় লাখো মানুষকে ভোগান্তি সইতে হচ্ছে। শুধু তাই নয়- বাবুগঞ্জ, বানারীপাড়া, গৌরনদী, হিজলা, মেহেন্দিগঞ্জ উপজেলা এমনকি বরিশাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নেও মাটির সড়কের কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন বহু মানুষ। স্থানীয়রা অভিযোগ করেন, ভোট এলে আমাদের কদর বাড়ে, নানা প্রতিশ্রুতি দেয়, কিন্তু নির্বাচিত হওয়ার পর আর তাদের (জনপ্রতিনিধি) দেখা পাওয়া যায় না। এলাকার উন্নয়ন হয় না, শুধু তাদের নিজেদের উন্নয়ন ঘটে।

 

 

তালুকদার বাড়ি সড়ক ব্যবহারকারী বেসরকারি সংস্থার কর্মী শারমিন লুনা ও হান্নান মৃধা বলেন, এ রাস্তা দিয়ে চলতে গিয়ে প্রায়ই আছাড় খেতে হয়। কোনো গাড়ি নিয়েও চলাচল করা যায় না। কিন্তু জনপ্রতিনিধিরা তা দেখেও দেখেন না। স্থানীয়রা অভিযোগ করেন, এ উপজেলার (বরিশাল-৬ আসন) সংসদ-সদস্য জাতীয় পার্টির নেতা (নাসরিন জাহান রত্না)। যার কারণে তিনি কাজ আনতে পারছেন না। উন্নয়নও হচ্ছে না এখানে। এ বিষয়ে জানতে চাইলে গারুরিয়া ইউপি চেয়ারম্যান এএসএম জুলফিকার হায়দার ও উপজেলা চেয়ারম্যান শামসুল আলম চুন্নু কোনো মন্তব্য করেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় বলেন, প্রাচীনতম ইউনিয়ন কলসকাঠির এ সড়কটি মানুষকে দুর্ভোগে ফেলে। আমি কয়েকবার জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এ সড়কের বিষয়টি তুলেছি। খুব শিগগিরই এর একটি সুরাহা হবে।

 

 

জানতে চাইলে সংসদ-সদস্য নাসরিন জাহান রত্না বলেন, ‘সড়কটির জন্য আমি মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। জেলা এলজিইডিকেও জানিয়েছি। আশা করি দ্রুতই কাজ হবে।’ ভোটের পর জনগণের খোঁজ না রাখা প্রসঙ্গে তিনি বলেন, এ অভিযোগ ঠিক নয়, ক’দিন আগেও আমি কয়েক এলাকায় ত্রাণ দিয়েছি।

 

 

বরিশাল সদর আসনের (বরিশাল-৫) সংসদ-সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেন, বিভাগীয় এ শহরে এখনও কেন মাটির রাস্তা থাকবে। আমি মাত্র ২ বছর ধরে কাজ করছি, গত ১৫ বছর যিনি এমপি ছিলেন তিনি কী করেছেন। রোববারও সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর সঙ্গে কথা হয়েছে। অনেকগুলো প্রজেক্ট দেয়া হয়েছে। খুব শিগগিরই একটি ভালো ফলাফল আসবে। তিনি বলেন, সিটি কর্পোরেশন এলাকায় কোনো কাজ হচ্ছে না। সেখানে তো আমি হস্তক্ষেপ করতে পারি না। ভাঙা সড়কের মেরামত চলছে তাও ৩ নম্বর ইট দিয়ে।

 

 

এ ব্যাপারে বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, সরকার গ্রামীণ সড়ক উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। প্রতি বছর নতুন নতুন সড়ক কার্পেটিংয়ের আওতায় আসছে। আগামী ৪-৫ দিনের মধ্যে বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়নের অনেক সড়ক তালিকা করে প্রকল্প দেয়া হবে। এলজিইডির মাধ্যমে এ কাজ করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD