বরিশালের বাকেরগঞ্জে ধানক্ষেতে যেতে ব্রিজ নির্মাণ Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালের বাকেরগঞ্জে ধানক্ষেতে যেতে ব্রিজ নির্মাণ

বরিশালের বাকেরগঞ্জে ধানক্ষেতে যেতে ব্রিজ নির্মাণ

বরিশালের বাকেরগঞ্জে ধানক্ষেতে যেতে ব্রিজ নির্মাণ




বাকেরগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বাকেরগঞ্জে ধানক্ষেতে যেতে খালের ওপর প্রায় ৩৩ লাখ টাকা ব্যয়ে একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে। অথচ এই খালে ব্রিজের কোনো প্রয়োজন ছিল না। কারণ ব্রিজের ওপারে শুধু ধানক্ষেত।

 

 

অভিযোগ উঠেছে, পটুয়াখালী কৃষি কলেজের ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীর এপিএস মো. রফিকুল ইসলাম ২০০৬-০৭ অর্থবছরে ক্ষমতার অপব্যবহার করে তাদের কৃষিজমিতে যেতে ব্রিজটি নির্মাণ করেন।

 

 

পিআইও অফিস ও স্থানীয়রা জানান, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের গুড়িয়া গ্রামে রফিকুল ইসলামের বাড়ির পার্শ্ববর্তী খালের ওপরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের অর্থায়নে ২০০৬-০৭ অর্থবছরে এ ব্রিজটি নির্মাণ করা হয়। ব্রিজের একপাশে কোনো রাস্তাঘাট বা জনবসতি নেই। যতদূর চোখ যায় শুধু বিস্তীর্ণ ধানক্ষেত। শুধু তাদের ধান ও গরু-বাছুর আনা-নেয়ার জন্যই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। ব্রিজটি এলাকার মানুষের কোনো কাজে আসেনি।

 

 

গুড়িয়া গ্রামের একাধিক বাসিন্দা বলেন, এই খালে ব্রিজের কোনো প্রয়োজন ছিল না। ব্রিজের ওপারে শুধু ধানক্ষেত। তাছাড়া খালেও বছরের অধিকাংশ সময় কোনো পানি থাকে না। এটি সরকারি অর্থের অপচয়।

 

 

ব্রিজটি নির্মাণের সময় দায়িত্বে না থাকায় এ বিষয়ে কিছু বলতে রাজি হননি বাকেরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আসাদুজ্জামান। তবে তিনি জানান, গ্রামীণ সড়ক এবং কাবিখা প্রকল্পের রাস্তার সংযোগ স্থানে ব্রিজগুলো নির্মাণ করার কথা। এক্ষেত্রে অনিয়ম হলে বিষয়টি খতিয়ে দেখা উচিত।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD