বরিশালের গৌরনদী হাসপাতালে আগুন দিয়েছে দূবৃত্তরা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালের গৌরনদী হাসপাতালে আগুন দিয়েছে দূবৃত্তরা

বরিশালের গৌরনদী হাসপাতালে আগুন দিয়েছে দূবৃত্তরা

বরিশালের গৌরনদী হাসপাতালে আগুন দিয়েছে দূবৃত্তরা




গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদী উপজেলার টরকী নীলখোলা নামক স্থানে নির্মানাধীন অত্যাধুনিক হাসপাতালে রাত তিনটায় অজ্ঞাতনামা দূবৃত্তরা আগুন দিয়েছে বলে হাসপাতালের মালিক অভিযোগ করেন।

 

১৫ ঘন্টা গৌরনদী ও উজিরপুর ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুনে কোন হতাহত না হলেও ক্ষয়ক্ষতির পরিমান দেড় কোটি টাকা বলে ভবনের মালিক দাবি করেন।

 

 

স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর টরকী নীলখোলা নামক স্থানে ৫ হাজার স্কায়ার ফুট একটি অত্যাধিুনিক হাসপাতাল নির্মানের জন্য গত বছর কাজ শুরু করেন ইংল্যান্ড প্রবাসী মনিরুজ্জামান মনির ও তার সহদর খোকন মুন্সী।

 

নির্মানাধীন ভবনের দুই তলার ছাদ নির্মান কাজ শেষ হয়েছে। ওই ভবনের নিচ তলায় পান বরজের ঝাডি রাখেন ভবনের মালিক।

 

 

স্থানীয়রা জানান, রাত তিনটার দিকে ভবনের চারিদক থেকে এক সঙ্গে আগুন জ্বলতে দেখে তারা ডাক চিৎকার দিয়ে লোকজন জড়ো করে আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হন।

 

পরে গৌরনদী ও উজিরপুর ফায়ার সার্ভিসকে জানালো রাত সাড়ে ৩টায় তারা আগুনে নেভানো শুরু করে। গত ১৫ ঘন্টা চেষ্টা চালিয়েও বুধবার দুপুর ৩টায় আগুন নিয়ন্ত্রনে আনেন।

 

 

নির্মাানাধীন হাসপাতালের মালিক খোকন মুন্সী জানান, নির্মানাধীন ভবনের নিচ তলায় তারা ব্যবসায়ী সামগ্রী হিসেবে জন্য পান বরজের ঝাটি স্তুুব করে রাখেন।

 

রাত ৩টার দিকে শত্রæতা বসত অজ্ঞতনামা দূর্বত্তরা ঝাটির স্তুবে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরে। খোকন মুন্সী অভিযোগ করে বলেন,

 

 

ব্যবসায়ীক প্রতিপক্ষরা শত্রæতা করে পরিকল্পিতভাবে আগুন দিয়ে ভবনটি পুড়য়ে দিয়েছে এবং প্রায় দেড় কোটি টাকার ক্ষতি সাধন করেছে।

 

গৌরনদী ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ মোঃ ফারুক হোসেন বলেন, ১৫ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুনে নিয়ন্ত্রনে আনা হয়। কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূগ্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD