বরিশালের কীর্তনখোলা নদীতে যাত্রীবাহী ট্রলার থেকে পড়ে নিখোঁজ ১ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালের কীর্তনখোলা নদীতে যাত্রীবাহী ট্রলার থেকে পড়ে নিখোঁজ ১

বরিশালের কীর্তনখোলা নদীতে যাত্রীবাহী ট্রলার থেকে পড়ে নিখোঁজ ১

বরিশালের কীর্তনখোলা নদীতে যাত্রীবাহী ট্রলার থেকে পড়ে নিখোঁজ ১




ভয়েস অব বরিশাল ডেস্ক।। বরিশালের কীর্তনখোলা নদীতে যাত্রীবাহী ট্রলার থেকে পড়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।

 

ফায়েজ আহম্মেদ নামের চল্লিশোর্ধ্ব ব্যক্তি বুধবার সকালে বরিশাল শহরের চরকাউয়া খেয়াঘাট প্রান্ত থেকে ট্রলারযোগে পাড়ি দিয়ে ওপার যাওয়ার সময় মাঝনদীতে পড়ে যান।

 

পরে তাকে উদ্ধারে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল কয়েক ঘণ্টা কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে শেষ পর্যন্ত ব্যর্থ হয়। নিখোঁজ ব্যক্তি ভোলার চরফ্যাশন উপজেলার উত্তর ফ্যাশন গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে।

 

 

প্রত্যক্ষদর্শী ও নৌ-পুলিশ জানায়, ফায়েজ আহম্মেদ নামের ব্যক্তি বুধবার সকাল পৌঁনে ১০টার দিকে কীর্তনখোলা নদী পাড়ি দিয়ে ওপারে চরকাউয়া ইউনিয়নে যাওয়ার লক্ষে বরিশাল প্রান্ত থেকে একটি ট্রলারে উঠেন।

 

ট্রলারটি কিছুটা পথ অতিক্রম করলে ওই ব্যক্তি আকস্মিক নদীতে পড়ে যান। এই দৃশ্য প্রত্যক্ষ করে মাঝি-মাল্লারা ট্রলার নিয়ে ছুটে এসে তাকে উদ্ধার করতে যাওয়ার আগেই তিনি পানিতে তলিয়ে যান।

 

পরে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যাত্রীকে উদ্ধারে নদীতে নামে। কিন্তু বেলা সাড়ে ৩টা পর্যন্ত তাকে উদ্ধারে সফলতা আসেনি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস তাদের উদ্ধার অভিযান বন্ধ করে দেয়।

 

 

বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সৈয়দ শারাফাত আলী তুহিন  জানান, নিখোঁজ ব্যক্তিকে জীবিত বা মৃত উদ্ধার করা না পর্যন্ত অভিযানের ঘোষণা দেওয়া হলেও তীব্র স্রোতের কারণে তা ব্যহত হয়।

 

পরে বেলা ৩টার দিকে উদ্ধার অভিযান বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ট্রলারযোগে তাদের কর্মীরা নিখোঁজ ব্যক্তির সন্ধানে নদীতে রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD