বরিশালের কাশিপুরের মালেক নিহত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালের কাশিপুরের মালেক নিহত

বরিশালের কাশিপুরের মালেক নিহত




ভয়েস অব বরিশাল ডেস্ক।। বরিশাল নগরীতে ইট বোঝাই ট্রাক চাপায় মালেক (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হলেও পালিয়ে গেছেন হেলপার।

 

বরিশালের কাশিপুরের মালেক নিহত

আজ রবিবার ( ১৮ এপ্রিল ) বেলা সাড়ে এগারোটার দিকে কাশিপুর গার্লস হাই স্কুল ও কলেজ এর পাশের একটি সড়কের গনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মালেক (৪০) ৩০ নং ওয়ার্ডের পশ্চিম চহঠা এলাকার মৃত হেলাল উদ্দিন হাওলাদারের ছেলে। সে পেশায় ভিক্ষুক (প্রতিবন্ধ ) । এয়ারপোর্ট থানার এস আই মোঃ রায়হানুর রহমান জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি ট্রাক চালককে আটক করা হয়েছে। ট্রাক চালক ২ নং কাশিপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বিল্লা বাড়ি গ্রামের নজির সরদারের ছেলে রিয়াজ সরদার ( ৩৪ )। জানা গেছে, গনপাড়া এলাকায় বিভিন্ন বাসা থেকে ভিক্ষা করে পায়ে হেটে বরিশাল – ঢাকা মহাসড়কে দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ইট বোঝাই একটি ট্রাক (বরিশাল- ড,১১-০০-২৪) ধাক্কা দিলে তিনি পড়ে যান। পরে ওই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটস্থলেই তার মৃত্যু হয়।

এয়ারপোর্ট থানার এস আই মোঃ রায়হানুর রহমান বলেন,ঘটনা স্থান থেকে  ট্রাক ও চালককে আটক করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD