বরিশালের আগৈলঝাড়ায় সরকারি গাছ কাটছে আওয়ামী লীগ নেতা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালের আগৈলঝাড়ায় সরকারি গাছ কাটছে আওয়ামী লীগ নেতা

বরিশালের আগৈলঝাড়ায় সরকারি গাছ কাটছে আওয়ামী লীগ নেতা

বরিশালের আগৈলঝাড়ায় সরকারি গাছ কাটছে আওয়ামী লীগ নেতা




আগৈলঝাড়া প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়ায় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বন কর্মকর্তার সহযোগিতায় রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির ছেলে পলাশ এবং ৭নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তপন সরকারের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

 

 

তারা সামাজিক বনায়নের সড়কের ১৫টি গাছ কেটেছে। যার বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা বলে দাবি করেছেন স্থানীয়রা। তবে এ বিষয়ে আওয়ামী লীগ নেতারা ও উপজেলা বন কর্মকর্তার পরোস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন। সরকারি গাছ কাটার বিষয়ে একটি সরকারি গোয়েন্দা সংস্থা বুধবার তদন্তে আসে বলে একটি সূত্রে জানা গেছে।

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাকাল-বাটরা-বাহাদুপুর সড়কের বাটরা বাজারের দক্ষিণ পার্শ্বের সড়ক থেকে সোম ও মঙ্গলবার শিশু গাছসহ বিভিন্ন প্রজাতির ১৫টি গাছ কেটে নিয়েছে পলাশ ও তপন সরকার।

 

 

সরকারি গাছ কাটার পূর্বে গাছের তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের লিখিত অনুমতি নিয়ে টেন্ডার আহ্বান করার নিয়ম থাকলেও তা করেনি উপজেলা বনবিভাগ। প্রায় দুই লাখ মূল্যের গাছ টাকা টেন্ডার ছাড়া অবৈধভাবে উপজেলা বন কর্মকর্তা মনিন্দ্রনাথ হালদার ওই গাছ কাটার অনুমতি দিয়েছেন বলে জানিয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তপন সরকার।

 

 

অভিযুক্ত ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তপন সরকার বলেন, সড়ক ভাঙন রোধে এই গাছ উপজেলা বনবিভাগের অনুমতি নিয়ে আমরা কেটেছি। রাজিহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইলিয়াছ তারলুকদার কাছ কাটার বিষয়টি জানে।

 

 

এব্যাপারে উপজেলা বন কর্মকর্তা মনিন্দ্র নাথ হালদার বলেন, বাটরা বাজারের দক্ষিণ পাশে গাছের কারণে সড়ক ভেঙে যায় বলে ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার আমাকে জানান। আমি ওই স্থানে যাওয়ার পূর্বেই স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তপন সরকার ও রাজিহার ইউনিয়ন আ’লীগ সভাপতি হরে কৃষ্ণ কাচারীর ছেলে পলাশ তারা শ্রমিক নিয়ে ওই গাছ কেটে ফেলেছে। আমি গিয়ে ওই ১৫টি গাছে নম্বর দিয়ে লট তৈরি করে রেখেছি। আমি বিষটি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানিয়েছি। এবিষয়ে সরকারি গোয়েন্দা সংস্থা বুধবার তদন্তে আসছিল।

 

 

এব্যাপারে রাজিহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইলিয়াস তালুকদার বলেন, আমি উপজেলা বন কর্মকর্তাকে বলেছি সরেজমিনে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য। আমি কাউকে গাছ কাঁটতে বলিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD