বরিশালে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা Latest Update News of Bangladesh

শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশালে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গণজমায়েত রোধ ও শারীরিক দূরত্ব অনুসরণে সরকারি নির্দেশ অমান্য করায় বরিশালে ৩টি পৃথক ভ্রাম্যমাণ আদালত ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ৪৯ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় অবৈধ গণজমায়েত বন্ধ এবং শারীরিক দূরত্ব মেনে চলতে জনগণকে উদ্বুদ্ধ করেন। এর মধ্যে জেলার হিজলায় নির্দেশ অমান্য করে অপ্রয়োজনে দোকান খোলা রাখায় ৬টি প্রতিষ্ঠান থেকে ৪৭ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত।

 

অপরদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ও মো. আতাউর রাব্বীর নেতৃত্ব পৃথক ভ্রাম্যমাণ আদালত সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশাল নগরীতে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ৩টি দোকান থেকে ১ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেন তারা।

 

গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন উপজেলায় পৃথক ভ্রাম্যমাণ আদালত সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখাসহ গণজমায়েত ও শারীরিক দূরত্ব অনুসরণ না করায় মোট ১ লাখ ২ হাজার টাকা জরিমানা আদায় করেন। জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD