বরিশালে ৪ রেস্তোরায় ৬৫ হাজার টাকা জরিমানা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে ৪ রেস্তোরায় ৬৫ হাজার টাকা জরিমানা

বরিশালে ৪ রেস্তোরায় ৬৫ হাজার টাকা জরিমানা




ভয়েস অব বরিশাল ডেস্ক।। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও নিষিদ্ধ পণ্যের ব্যবহারের অপরাধে বরিশাল নগরীতে অভিজাত রেস্তোরাসহ চার প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিশুদ্ধ খাদ্য ও পরিবেশ আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলি আফরোজ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় নগরীর বডটতলা এলাকার বনফুল সুইটস কে ১০ হাজার টাকা, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ চৌমাথা এলাকার ওয়েস্টার্ন রেস্টুরেন্ট কে ৩০ হাজার টাকা, একই এলাকার লেকভিউ রেস্টুরেন্ট কে ২০ হাজার টাকা ও ঢাকা শর্মা হাউস কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইলকোর্টে পৃথকভাবে প্রসিকিউশন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া আক্তার ও বরিশাল সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য কর্মকর্তা (স্যানিটারী ইন্সপেক্টর) সৈয়দ এনামুল হক। মোবাইলকোর্ট পরিচালনাকালে বরিশাল র্যাব-৮ এর ক্যাপ্টেন খালেদের নেতৃত্বাধীন একটি টিম ও বি এস টি আই’র ফিল্ড অফিসার মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

তথ্য নিশ্চিত করে বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির কামরুল ইসলাম বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ পণ্যের ব্যবহারের অপরাধে মোবাইল কোর্টে ওই অর্থদণ্ড প্রদান এবং তাৎক্ষনিকভাবে তা আদায় করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD