বরিশালে ৪ মাদক কারবারি আটক, গাঁজা-ইয়াবা উদ্ধার Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে ৪ মাদক কারবারি আটক, গাঁজা-ইয়াবা উদ্ধার

বরিশালে ৪ মাদক কারবারি আটক, গাঁজা-ইয়াবা উদ্ধার




নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীতে পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।

আজ বৃহস্পতিবার সকালে নগরের ৩৯ নম্বর ওয়ার্ডের গড়িয়ারপার এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে দুই কেজি গাঁজাসহ আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ।

আটককৃরা হলেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার ছৈলাবুনিয়া এলাকার তপন মালী (৪৯) ও পটুয়াখালী সদরের লাউকাঠীর শ্রীরামপুর এলাকার মো. আলম ফরাজি (৫২)।

এরআগে, অপর এক অভিযানে বরিশাল নগরের ৩ নম্বর ওয়ার্ডের লাকুটিয়া সড়কে অভিযান চালিয়ে ৬০০টি ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করে কাউনিয়া থানা পুলিশ।

আটকরা হলেন ভোলার লালমোহন উপজেলার নয়ানী এলাকার বাসিন্দা মোস্তফা খানের ছেলে ও বরিশাল নগরের কাউনিয়া এলাকার জনৈকি রফিক হাওলাদারের বাড়ির ভাড়াটিয়া মো. আরিফ (২১) এবং বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি এলাকার সজিব (২৫)।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন মিডিয়া সেলের ইনচার্জ পরিদর্শক মো. মুনির।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD