বরিশালে ১৪২ স্পটের বর্জ্য অপসারণে করপোরেশনে ৯০০ শ্রমিক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে ১৪২ স্পটের বর্জ্য অপসারণে করপোরেশনে ৯০০ শ্রমিক

বরিশালে ১৪২ স্পটের বর্জ্য অপসারণে করপোরেশনে ৯০০ শ্রমিক

বরিশালে ১৪২ স্পটের বর্জ্য অপসারণে কাজ করবেন করপোরেশনে ৯০০ শ্রমিক




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ পবিত্র ঈদ-উল-আযহা আগামীকাল শনিবার (১ আগস্ট)। মুসলিম ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম এই উৎসবে বড় বাধা হয়ে আছে কোভিড-১৯ সংক্রমণ।

 

সে কারণে ঈদ আনন্দ স্বাস্থ্যসম্মতভাবে উদ্‌যাপনের ওপর জোর দিয়েছে জেলা ও পুলিশ প্রশাসন। একইসঙ্গে বরিশাল নগরীকে বর্জ্যমুক্ত রাখতে চেষ্টা করছে বরিশাল সিটি করপোরেশন।

 

 

নগর ভবন সূত্রে জানিয়েছে, পশু কোরবানির জন্য ৫৮ বর্গকিলোমিটারের সিটি করপোরেশন এলাকার ৩০টি ওয়ার্ডে ১৪২টি স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে।

 

 

নির্দিষ্ট স্থানের বাইরে কেউ পশু কোরবানি করলে তা পরিস্কারের দায়িত্ব ব্যক্তি উদ্যোগে করার আহবান জানানো হয়েছে। পাশাপাশি কোরবানির দিন রাত আটটার মধ্যে বর্জ্য অপসারণ করার বাধ্যবাধকতা দিয়ে দিয়েছে নগর প্রশাসন।

 

 

সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের প্রধান রবিউল ইসলাম জানিয়েছেন, নির্ধারিত ১৪২ স্পটের বর্জ্য অপসারণে করপোরেশনের ৯০০ শ্রমিক নিয়োজিত থাকবেন। পশু কোরবানির ক্ষেত্রে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

বর্জ্য অপসারণ ও নির্ধারিত স্থানগুলো পরিষ্কার করতে পর্যাপ্ত পরিমাণে বস্তা ও ব্লিচিং পাউডার সরবরাহ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD