বরিশালে ১৩ দিনেও খোঁজ মেলেনি ডা. সাইদ সোহাগের Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে ১৩ দিনেও খোঁজ মেলেনি ডা. সাইদ সোহাগের

বরিশালে ১৩ দিনেও খোঁজ মেলেনি ডা. সাইদ সোহাগের




নিজস্ব প্রতিবেদক॥  ১৩ দিনেও খোঁজ মেলেনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পিজিটি কোর্সে অধ্যয়নরত চিকিৎসক এএসএম সাইদ সোহাগের। এদিকে সন্তানের সন্ধান না পেয়ে পাগলপ্রায় তার বাবা-মা। তার গ্রামের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরূপপুর গ্রামে। দিন-রাত ছেলের ফেরার অপেক্ষা করছে মা-বাবা। ছেলের ছবি নিয়ে কাঁদছেন তারা।

পিতা মশিউর রহমান জানান, বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১০৫ নম্বর কক্ষে থাকতেন সোহাগ। ২৩শে জুন রাতে তার কাছে ফোন আসে সোহাগ গুরুতর অসুস্থ। পিতা ফোন করলে তার সঙ্গে অস্বাভাবিকভাবে কথা বলেন সোহাগ।

এরপর থেকেই নিখোঁজ হয় সে। পরিবারের লোকজন বরিশালে গিয়ে বিভিন্ন স্থানে খোঁজ-খবর নিয়েও তার সন্ধান পাননি। ২৬শে জুন বরিশাল কোতোয়ালি মডেল থানায় জিডি করেছেন নিখোঁজ ওই চিকিৎসকের বড়ভাই শামীম সরোয়ার। তারপরও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না তার। ভাই শামীম সরোয়ার বলেন, সোহাগ নিখোঁজ হওয়ার পর আমরা বরিশালের বিভিন্ন স্থানে খোঁজ করেছি।

তবুও তাকে পাওয়া যায়নি। সে মানসিক বিকারগ্রস্ত অবস্থায় তার রুম থেকে বের হয়ে গেছে বলে আমাদের ধারণা। কোথাও সোহাগের সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ করেছেন তার পরিবার। এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটনের কমিশনার সাহাবুদ্দিন বলেন, আমরা ছেলেটিকে উদ্ধারের জন্য সাধ্যমতো চেষ্টা চালাচ্ছি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD