বরিশালে সড়ক দূর্ঘটনায় নিহত ১ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে সড়ক দূর্ঘটনায় নিহত ১

বরিশালে সড়ক দূর্ঘটনায় নিহত ১

বরিশালে সড়ক দূর্ঘটনায় নিহত ১




থানা প্রতিনিধি॥ বরিশালের হিজলা উপজেলার কাউরিয়া বাজারের পশ্চিম পাশে দ্রুত গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় ইমন(৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে কাউরিয়া গ্রামের ভ্যান চালক জব্বারের ছেলে। শিশুটির মা (নাজমা) কাউরিয়ার বেসরকারি ক্লিনিক মেডিকেয়ার হেলথ সার্ভিসেসের কুকারের কাজ করে এবং আনিস সিকদারের ভাড়া বাসায় থাকে। প্রত্যক্ষদর্শী ইউনুস সিকদার জানায়, মঙ্গলবার ৬ অক্টোবর বিকেল সোয়া ৪ টার দিকে ইমন এবং ওর ভাই জাফর, বেয়ারিং এর চাকা দিয়ে তৈরি গাড়ি নিয়ে রাস্তায় খেলা করতে ছিলো।

 

 

এমন সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে ইমনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তবে মোটরসাইকেলে দুজন লোক ছিলো বলে জানা গিয়েছে। তাৎক্ষণিক ইমনকে মেডিকেয়ার ক্লিনিকে আনা হলে সেখান থেকে বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়।

 

সেখান চিকিৎসাধীন অবস্থায় মধ্য রাতে ইমনের মৃত্যু হয়েছে।

 

ঘটনার ব্যাপারে হিজলা থানার অফিসার ইনচার্জ(ওসি) অসীম কুমার সিকদার জানান, ঘটনার দিনে থানায় কেউ বিষয়টি জানায়নি। আজ দুপুরে তাকে ঘটনার ব্যাপারে অবগত করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD