বরিশালে সাংবাদিক নির্যাতন বানারীপাড়া প্রেস ক্লাবের তীব্র নিন্দা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে সাংবাদিক নির্যাতন বানারীপাড়া প্রেস ক্লাবের তীব্র নিন্দা

বরিশালে সাংবাদিক নির্যাতন বানারীপাড়া প্রেস ক্লাবের তীব্র নিন্দা




বানারীপাড়া প্রতিনিধি ॥ বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারনা কাভারেজ করতে গিয়ে দুই সাংবাদিক পুলিশি নির্যাতনের শিকার হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশালের বানারীপাড়া প্রেস ক্লাব।

২৯ মার্চ সকালে বানারীপাড়া পৌর শহরের মুজিব সড়কের ঐতিহাসিক বেলতলায় প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে প্রেস ক্লাব সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে এক জরুরী সভায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সভায় পুলিশ কর্তৃক শুক্রবার রাতে আবদুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর ঢালে বরিশাল সদর উপজেলা ইউএনও মো: মোশারফ হোসেনের সামনে দুইজন সাংবাদিক কর্মীকে বেধড়ক লাঠিপেঠা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যথাযথ তদন্ত করে এর সাথে যুক্তদের আইনের আওতায় আনার দাবী তোলা হয়।

আহত সাংবাদকর্মীরা হলেন বরিশাল থেকে প্রকাশিত দৈনিক দেশ জনপদের শাফিন আহমেদ রাতুল ও দখিনের মুখের নাসির উদ্দিন। প্রেস ক্লাবের সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েলের সঞ্চালনায় জরুরী প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন,প্রেস ক্লাবের নির্বাহী সদস্য এস এম গোলাম মাহমুদ রিপন,

সাইদুল ইসলাম,শাহিন মাহমুদ,সহ-সভাপতি কাওসার হোসেন,ইলিয়াস শেখ,জাকির হোসেন,জাহিন খালাসী,মামুন আহমেদ,সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা,যুগ্ম-সাধারণ সম্পাদক মোঘল সুমন শাফকাত,সজল চৌধুরী,গণমাধ্যম বিষয়ক সম্পাদক মাইদুল ইসলাম শফিক, সহ-সম্পাদক শাহাদাত হোসেন,প্রচার সম্পাদক আজিজুল হক,সদস্য রতন দাস প্রমূখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD