বরিশালে শ্বশুরকে কুপিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়েছে পুত্রবধূ আসমা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে শ্বশুরকে কুপিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়েছে পুত্রবধূ আসমা

বরিশালে শ্বশুরকে কুপিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়েছে পুত্রবধূ আসমা

বরিশালে শ্বশুরকে কুপিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়েছে পুত্রবধূ আসমা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে পরকীয়ার প্রতিবাদ করায় শ্বশুরকে কুপিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়েছেন পুত্রবধূ আসমা আক্তার স্বপ্না। বুধবার সকালে এয়ারপোর্ট থানার মঙ্গলহাটা গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

অভিযুক্ত আসমা আক্তার স্বপ্না ওই গ্রামের কবির হোসেনের স্ত্রী ও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আব্দুল জব্বার হাওলাদারের মেয়ে।

 

 

আহত ফজলুল হকের ছেলে কবির হোসেন জানান, ১২ বছর আগে তার সঙ্গে আসমা আক্তার স্বপ্নার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের দুই বছর পর থেকে স্বপ্নার উচ্ছৃঙ্খল চলাফেরা শুরু হয়। একাধিক পুরুষের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। এসব বিষয়ে বারবার নিষেধ করা হলে তিনি পরিবারের সবার সঙ্গে দুর্ব্যবহার করতেন।

 

 

তিনি আরো জানান, খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া করে কয়েকদিন আগে বাড়ি থেকে বের হয়ে যান আসমা আক্তার স্বপ্না। এরপর ফিরে এসে স্বামী ও তার পরিবারকে একাধিক মিথ্যা মামলা দিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেন। এভাবে দিনদিন স্বপ্নার উচ্ছৃঙ্খলতা বাড়তে থাকে।

 

 

কবির হোসেন বলেন, কয়েকদিন ধরে এক ছেলের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে স্বপ্না। আমি প্রতিবাদ করলে প্রথমে আমাকে মারধর করে। পরে বটি নিয়ে আমাকে কোপাতে আসে। ওই সময় আমার বাবা আমাকে বাঁচাতে এলে তাকে কুপিয়ে আহত করে স্বপ্না। পরে প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করি। এরইমধ্যে ঘরে থাকা ৬৫ হাজার টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় স্বপ্না। আমি থানায় বিষয়টি জানিয়েছি।

 

 

এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন আলম বলেন, বিষয়টি সম্পর্কে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD