মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঋতু পরিক্রমায় চলছে হেমন্ত। বাতাসে শীতের আগমনী বার্তা। আর শীতের প্রকোপ থেকে বাঁচতে সবার চাই কম্বল বা লেপ। তাই মার্কেটগুলোতে শীতের কাপড়ের পাশাপাশি কম্বলের চাহিদা বেড়েছে। বাড়তি লাভের আশায় অনেকেই আগের পণ্য বিক্রি ছেড়ে নেমেছেন মৌসুমী ব্যবসায়।
প্রতি বছর শীতের শুরুতেই বাড়ে কম্বলের চাহিদা। ইতোমধ্যে দোকানগুলোতে বিদেশি ডাবল, সিঙ্গেল ও দেশি গার্মেন্টের পাতলা কম্বল মজুদ করা হয়েছে। যদিও বিক্রি এখন কম। শীত শুরু হলে কম্বলের চাহিদা বাড়বে। হালকা শীতে পাতলা কম্বলের চাহিদা বেশি বলে জনিয়েছেন এক কম্বল ব্যবসায়ী।
বরিশাল নগরীর পদ্মাবতী কম্বলের পাইকারি মার্কেটে কথা হয় কম্বল বিক্রেতা মো. রাব্বি হোসেনের সঙ্গে। এ সময় তিনি জানান, প্রথমে দেখে নিতে হবে হাত দিয়ে টানলে পশমগুলো উঠে যাচ্ছে কিনা আর সেলাইগুলো ঠিক আছে কিনা। পশম উঠে এলে বুঝতে হবে কম্বলের মান খারাপ। এদিকে পদ্মাবতী দোকানগুলো পাইকারি কম্বল বিক্রিয় জন্য বিখ্যাত।
এ দোকানগুলোতে সারি সারি কম্বল এখানে দেশি কম্বলই বেশি। কথা হয় কম্বল ক্রয় করতে আসা আজিজুল নামে এক ব্যাক্তির সাথে তিনি জানান, রাত শেষে ঠান্ডা শীতের মত লাগে । তাই আগে ভাগেই কম্বল নিতে আসা। একাধীক কম্বল বিক্রেতা বলেন, দেশি পাতলা কম্বলের দাম প্রকার ভেদে ৫০০ থেকে ১ হাজার টাকা। সিঙ্গেল কম্বলের দাম ৭০০ থেকে ৯০০ টাকার মধ্যে। আর ডাবল কম্বলের দাম শুরু হয়েছে ১২ হাজার ৫০০ টাকা থেকে। বাচ্চাদের কম্বল পাওয়া যাচ্ছে ৪০০ থেকে ৯০০ টাকায়।
Leave a Reply