বরিশালে শিশুর পায়ে শিকল Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে শিশুর পায়ে শিকল

বরিশালে শিশুর পায়ে শিকল

বরিশালে শিশুর পায়ে শিকল




থানা প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়ায় মাদ্রাসা পড়ুয়া আট বছরের শিশু শিক্ষার্থীকে দোকানে শিকলে তালাবদ্ধ করে রেখেছে তার বাবা।

 

 

সরেজমিনে শুক্রবার দুপুরে দেখা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের আব্দুর রশিদ হাওলাদার রাংতা বাজারে চায়ের দোকানে আয়ের মাধ্যমে টার সদস্য নিয়ে কোন রকমে সংসারের ব্যয় নির্বাহ করে আসঠিলেন।

 

 

মহামারী করোনার কারনে ছেলের মাদ্রাসা বন্ধ থাকায় রাজিহার-গৌরনদী সড়কের রাংতা ব্রীজের পাশে চায়ের দোকানে পায়ে শিকল দিয়ে তালাবদ্ধ করে তার বাবা রশিদ হাওলাদার বিকিকিনী করতে বসিয়ে দিয়েছে আটবছরের ছেলে গোলাম রাব্বীকে।

 

 

খোজ নিয়ে জানা গেছে, রশিদ হাওলাদার দুই ছেলে ও স্ত্রী নিয়ে রাংতা গ্রামে বসবাস করেন। তার পুর্বের স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে বরিশাল শহরে থাকে।

 

 

 

বৃহস্পতিবার সকালে রাব্বী বাড়ি থেকে বের হয়ে বন্ধুবান্ধবদের সাথে ঘুরে রাতে বাড়ি ফেরে। করেনার মধ্যে সারাদিন বাইরে থাকার জন্য রাব্বির মা শেফালী বেগম রাব্বীকে লাঠি নিয়ে তারা করে বকাঝকা করে। এ কারনে শুক্রবার সকালে দোকানে রাব্বিকে দোকানে বসিয়ে তার পায়ে শিকলে বেধে তালা মেরে রাখেতার বাবা রশিদ হাওলাদার।

 

 

শুক্রবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে ও রাব্বির মা শেফালি বেগমকে পাওয়া যয়নি তবে রাব্বির বাবা রশিদ হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ও মা ওকে শিকল দিয়ে বেঁধেছে।

 

 

এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা বলেন, মহামারী করোনার জন্য যে কোন বাবা মা সন্তানের নিরাপত্তার জন্য সাবধানতা অবলম্বন করতেই পারে।

 

 

তবে শিশু অধিকার আইন ২০১৩ ধারামতে কোন শিশুকে এভাবে শিকল দিয়ে বেঁধে রাখা অপরাধ। এধরনের কাজ করা কোন বাবা মায়ের উচিৎ না। ঘটনাটি দুঃখ জনক বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD