বরিশালে শিশু ধর্ষণের দায়ে মেহেন্দিগঞ্জের বৃদ্ধের যাবজ্জীবন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে শিশু ধর্ষণের দায়ে মেহেন্দিগঞ্জের বৃদ্ধের যাবজ্জীবন

বরিশালে শিশু ধর্ষণের দায়ে মেহেন্দিগঞ্জের বৃদ্ধের যাবজ্জীবন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে ১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধ শাহজাহান রাঢ়ীকে (৬০) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ সোমবার (১০ ফেব্রুয়ারি) এ দণ্ডাদেশ প্রদান করেন। রায় ঘোষণার পর শাহজাহান রাঢ়ীকে আদালত থেকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তিনি মেহেন্দিগঞ্জ উপজেলার পূর্ব ইয়ারবাগ গ্রামের মৃত সৈয়দ জামালের ছেলে। ধর্ষিতা শিশুটিও একই গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ৩ মার্চ ১০ বছরের এক শিশুকে ধর্ষণ করে শাহজাহান রাঢ়ী। ইয়ারবাগ গ্রামে তার একটি মাছের ঘের রয়েছে। ঘটনার দিন সন্ধ্যায় শিশুটি মাছের ঘেরে শুকনো কাপড় আনতে যায়। পরে সেখান থেকে তাকে আখ ক্ষেতের মধ্যে নিয়ে ধর্ষণ করে শাহজাহান রাঢ়ী। তখন শাহজাহান রাঢ়ীর বয়স ছিল ৫০ বছর। এ ঘটনায় একই বছরের ৭ মার্চ শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই বছরের ১৫ মে মেহেন্দিগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক আব্দুল মালেক মামলার চার্জশীট দেন। আদালতে ছয়জনের সাক্ষ্য গ্রহণে অভিযোগ প্রমাণিত হওয়ায় শাহজাহান রাঢ়ীকে উল্লেখিত দণ্ডে দণ্ডিত করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD