বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত




নিজস্ব প্রতিবেদক : বিভাগীয় শহর বরিশালে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃর্তি নামফলক স্তম্ভে ও ত্রিশ গোডাউন বধ্যভূমিতে মন্ত্রী, সিটি মেয়র, বিভাগীয় ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের শ্রদ্ধা নিবেদন করেছে।

আজ বৃহস্পতিবার (১৪) ডিসেম্বর সকাল ৯টায় জেলা প্রশাসন দপ্তর সম্মুখে শহীদ মুক্তিযোদ্ধা নাম ফলকস্তম্ভে ফুলের শ্রদ্ধা জানায় পাণি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম ও বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত সহ জেলা ও মহানগরের আওয়ামী লীগের এক অংশ নেতৃবৃন্দ।

এরপরপরই বরিশাল সিটি মেয়র আবুল খায়ের খোকন সেরনিয়াবাত সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও ওয়ার্ড কাউন্সিলর সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া নগরীর ত্রিশগোডাউন বধ্যভূমি স্মৃতি ৭১ স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর অনুসারী আওয়ামী লীগের অপর একটি অংশ।

এখানে আরো শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল বিভাগীয় প্রশাসন, ডিআইজি,পুলিশ কমিশনার,পুলিশ সুপার,জেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারী দপ্তর কর্মকর্তা গণ।

অন্যদিকে সকাল ১০টায় মুক্তিযোদ্ধা স্মৃর্তিনাম ফলক স্তম্ভে শ্রদ্ধা জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতৃবৃন্দ।

এই প্রথমবারের মত সরকার বিরোধী আন্দোলনে থাকা বিএনপি ও সমমনা দলের নেতৃবৃন্দ আত্বগোপনে ও পুলিশী গ্রেফতারের ভয়ে কেহ শ্রদ্ধা জানাতে আসতে সহস পায়নি। এছাড়া আরো শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন সুশিল সমাজ নেতৃবৃন্দ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD