বরিশালে লঞ্চের ডেকে চড়া দামে চাদর বিক্রি, আটক ১ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে লঞ্চের ডেকে চড়া দামে চাদর বিক্রি, আটক ১

বরিশালে লঞ্চের ডেকে চড়া দামে চাদর বিক্রি, আটক ১




নিজস্ব প্রতিবেদক ॥  বরিশালে লঞ্চের ডেকে চাদর ও তোষক বিছিয়ে চড়াদামে যাত্রীদের কাছে বিক্রির অভিযোগে মো. মনির নামে একজন লঞ্চ স্টাফকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (০৮ জুন) সন্ধ্যায় বরিশাল নদী বন্দরে ভেড়ানো অবস্থায় কীর্তনখোলা-১০ লঞ্চে অভিযান চালিয়ে ওই স্টাফকে আটককরা হয়। কীর্তনখোলা-১০ লঞ্চের মাস্টার নূরুল ইসলাম জানান, আটককৃত মনির ওই লঞ্চের গ্রিজার হিসেবে কর্মরত।

বরিশাল নদী বন্দরের কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার বলেন, যাত্রীরা বিনামূল্যে নিজ দায়িত্বে লঞ্চের ডেকের জায়গা নির্ধারণ করেন-এটিই নিয়ম। নির্ধারিত ভাড়া ছাড়া তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয় না।

‘কিন্তু ঈদের সময় কিছু অসাধু ব্যক্তি ডেকের জায়গা দখল করে চাদর ও তোষক বিছিয়ে চড়া দামে যাত্রীদের জিম্মি করে তাদের কাছে তা বিক্রি করে থাকে। এ বিষয়ে লঞ্চ মালিক ও স্টাফদের সতর্ক ধাকার জন্য বলা হয়েছে।’ সন্ধ্যায় লঞ্চে অভিযান চালিয়ে এ রকমই একজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে সন্ধ্যায় মুচলেকা রেখে আটককৃত ওইব্যক্তিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন নৌবন্দরের শ্রমিক ইউনিয়নের নেতারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD