বরিশালে রিপোর্ট দেন মৃত চিকিৎসক! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে রিপোর্ট দেন মৃত চিকিৎসক!

বরিশালে রিপোর্ট দেন মৃত চিকিৎসক!

বরিশালে রিপোর্ট দেন মৃত চিকিৎসক!




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীর জর্ডন রোড ‍এলাকার বরিশাল দি সেন্ট্রাল মেডিকেল সার্ভিস নামক একটি ডায়াগনস্টিক সেন্টারে প্যাথলজিক্যাল রিপোর্টে মৃত চিকিৎসকের নাম-স্বাক্ষর এবং ভুয়া ডিগ্রি ব্যবহার করায় চিকিৎসকসহ দুই মালিককে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

 

বুধবার সন্ধ্যায় বরিশাল জেলা প্রশাসন, ব্যাব-৮ ও জেলা স্বাস্থ্য বিভাগ যৌথভাবে এ অভিযান চালায়। ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেয়া হয়।

 

 

দণ্ডপ্রাপ্তরা হচ্ছে‍ন চিকিৎসক নুরে আলম সরোয়ার সৈকত, মালিক একে চৌধুরী ও জসিম উদ্দিন মিলন।

 

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান জানান, সাজাপ্রাপ্ত চিকিৎসক সৈকত বিসিএস পাশ না হয়েও নানা ডিগ্রি তার নামের সাথে ব্যাবহার করে ওই ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ছিলেন। এখানকার নিয়মিত ডাক্তার গাজী আহসান উল্লাহ গত ১৯ জুলাই মারা গেলেও এরা পারস্পারিক যোগসাজশে মৃত চিকিৎসকের স্বাক্ষর ব্যবহার করে নিয়মিত রোগীদের প্যাথলজিক্যাল বিভিন্ন টেস্টের রিপোর্ট বানিয়ে অর্থ উপার্জন করতো।

 

 

ডাক্তার গাজী আহসানউল্লাহ মৃত্যুর আগে ঢাকায় থাকাকালীন সময়ও এরা এমন জালিয়াতি করেছে। খবর পেয়ে যৌথ অভিযানের মাধ্যমে ভ্রামমাণ আদালতে প্রমাণ সাপেক্ষে দোষীদের সাজা প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়। একই সময় ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেয়া হয়।

 

 

সৈকত নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, তিনি বিসিএস ক্যাডার না হলেও ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ২০১৯ সালে এমবিবিএস পাশ করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD