বরিশালে রাজনৈতিক কুশপুত্তলিকায় স্কুলের নাম, থানা ঘেরাও Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে রাজনৈতিক কুশপুত্তলিকায় স্কুলের নাম, থানা ঘেরাও

বরিশালে রাজনৈতিক কুশপুত্তলিকায় স্কুলের নাম, থানা ঘেরাও




নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করার অভিযোগে জাতীয় পার্টির বরিশাল জেলা ও মহানগর নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি পালন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে নগরীর কাকলীর মোড়ে সড়ক অবরোধের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা প্রথমে সেখানে একত্রিত হয়ে জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে স্লোগান দেন এবং সড়কে বসে প্রতিবাদ জানান। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করে। পরবর্তীতে থানা পুলিশের আশ^াসে কর্মসূচি স্থগিত করেন তারা।

ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি চলাকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, গত ১৩ এপ্রিল জাতীয় পার্টির পক্ষ থেকে ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সেখানে যে কুশপুত্তলিকাটি দাহ করা হয়, তার পরনে ছিল বরিশাল উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ইউনিফর্ম ও টাই। এটা আমাদের বিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করেছে এবং আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

শিক্ষার্থীরা আরও জানান, বিদ্যালয়ের নাম ব্যবহার করে কোনো রাজনৈতিক কর্মসূচির অংশ হওয়া আমাদের শিক্ষা ও প্রতিষ্ঠানের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করেছে। এই অপকর্মের জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে দ্রুততম সময়ে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আরও বৃহৎ আন্দোলনের ডাক দেওয়া হবে।

কোতয়ালি মডেল থানার এক কর্মকর্তা জানান, শিক্ষার্থীদের অভিযোগ গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

এদিকে এই বিষয়ে জাতীয় পার্টির বরিশাল জেলা ও মহানগর শাখার একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলেও কেউই আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে একজন নেতা বলেন, হয়তো ভুলবশত এমনটি হয়ে থাকতে পারে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি এবং দলীয় সিদ্ধান্তের পর আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD