বরিশালে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউন্সিল শেষে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন ফখরুল যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র হামাস গোপন সংলাপ শুরু দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: জ্বালানিমন্ত্রী হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ




বরিশালে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরিশালে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত




নিজস্ব প্রতিবেদক: বরিশালে অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে দেশের শীর্ষ জনপ্রিয় জাতীয় দৈনিক যায়যায়দিন এর প্রতিষ্ঠাবার্ষিকী। যায়যায়দিন এর পাঠক সংগঠন ফ্রেন্ডস ফোরাম বরিশাল জেলা শাখার উদ্যোগে দিনটি পালন করা হয়।

বৃহস্পতিবার (১৩ জুন) শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের কনফারেন্স রুমে বেলা ১২ টায় কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে এ প্রতিষ্ঠাবর্ষিকী উদযাপন করা হয়।

প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‌্যাব-৮ এর অধিনায়ক লেঃ কর্নেল জুবায়ের আলম।

বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সদর দপ্তর) মোহাম্মদ নজরুল হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গৌতম বাড়ৈ, বিআরটিএর সহকারী পরিচালক দেবাশিষ বিশ্বাস ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন যায়যায়দিন এর বরিশাল ব্যুরো প্রধান আরিফুর রহমান। অনুষ্ঠানে পত্রিকাটির বরিশাল ব্যুরো অফিসের রিপোর্টার এম জাহিদ ও বাবুগঞ্জ প্রতিনিধি আরিফ হোসেনসহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD