বরিশালে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন

বরিশালে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন

বরিশালে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সরকারি বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

 

 

শনিবার (১৮ জুলাই) বেলা ১১টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের উদ্যোগে নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদররোডে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

 

মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ জাকারিয়া হামিদী প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘সরকারি বরিশাল কলেজ বরিশালের ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম বাহক। ৬০ বছর পুরোনো একটি ঐতিহ্যবাহী কলেজের নাম পরিবর্তনের উদ্যোগ বরিশালের ঐতিহ্য বিনষ্ট করবে বলে মনে হচ্ছে। কিছুদিন ধরে লক্ষ্য করছি একটি মহল বরিশালের ঐতিহ্য মিটিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে, যা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না।

 

 

 

তিনি বলেন, ‘বরিশাল আমাদের প্রাণের স্পন্দন। যদি কারো বরিশাল পছন্দ না হয়, তারা ছেড়ে চলে যেতে পারেন। তবুও ইতিহাস ও ঐতিহ্যকে কোনোভাবেই বিনষ্ট করতে দেবো না।

 

 

মানববন্ধনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের সভাপতি মুহাম্মাদ রেজাউল করিম বলেন, ‘আমরা লক্ষ্য করেছি প্রত্যেক জেলা শহরেই ইতিহাস ও ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য জেলার নামেই একটি নন্দিত বিদ্যাপীঠ গড়ে উঠেছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় মাদারিপুরে সরকারি নাজিমুদ্দিন কলেজকে মাদারিপুর সরকারি কলেজ নামকরণের পদক্ষেপ নিয়েছে। অথচ সরকারি বরিশাল কলেজের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা বরিশালের ঐতিহ্য মিটিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র বাস্তবায়িত করবে বলে মনে করছি। কলেজটির সাবেক ও বর্তমান কোনো ছাত্রই নাম পরিবর্তনের এ দাবি মানতে পারছে না।

 

 

প্রসঙ্গত, সরকারি বরিশাল কলেজের নাম পরিবর্তন করে ‘মহাত্মা অশ্বিনী কুমার দত্ত’র নামে করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD