বরিশালে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

বরিশালে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

বরিশালে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ




নিজস্ব প্রতিনিধি ॥  বরিশালে বকেয়া বেতন-ভাতা প্রদান ও কারখানা চালুসহ বিভিন্ন দাবীতে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সোনারগাঁও টেক্সটাইল মিলের শ্রমিকরা। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় নগরীর রূপাতলী এলাকায় শ্রমিক-কর্মচারীরা সোনারগাঁও টেক্সটাইল মিলের গেটে অবস্থান নেয় এবং সড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী বিক্ষোভ করেন।

 

এদিকে ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও কুয়াকাটাগামী পর্যটকরা। পরে মিল খুলে দেয়ার প্রতিশ্র“তি দিলে দুপুর ১২টায় অবরোধ প্রত্যাহার করে নেন শ্রমিক-কমচারীরা।

 

 

এদিকে শ্রমিকদের অবস্থান এবং অবরোধ কর্মসূচি ঘিরে যে কোনো ধরনের অরাজকতা প্রতিরোধে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিল বলে জানান কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম।

 

 

বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভে একাত্মতা প্রকাশ করে অবরোধ কর্মসূচিতে অংশ নেন বরিশালের ৮টি শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। নগরীর বিভিন্ন স্থানের শ্রমিক সংগঠনের সদস্যরা পৃথক পৃথক মিছিল নিয়ে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে জড়ো হতে থাকে। এক পর্যায়ে তারা পুলিশী বাঁধা উপেক্ষা করে মহিলা-পুরুষ শ্রমিকরা রাস্তায় বসে পড়ে অবরোধ কর্মসূচি পালন করে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিজানুর রহমান, জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা একে আজাদ, নৌযান শ্রমিক ফেডারেশন নেতা আবুল হাসেম, সোনারগাঁও টেক্সটাইল মিল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সংগঠক হারুন শরীফ, ফরহাদ হোসেন প্রমুখ। বক্তারা শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ এবং মিল খুলে দেয়ার দাবি জানান।

 

 

প্রায় ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি চলাকালে মহাসড়কের দুই দিকে শত শত যানবাহন আটকা পড়ে। এ সময় কুয়াকাটাগামী বিভিন্ন পরিবহনের যাত্রী ও পর্যটকরা বিড়ম্বনার শিকার হন। পরে কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম মিলের মালিক পক্ষের সঙ্গে কথা বলে চলতি মাসের মধ্যে ধীরে ধীরে মিল খুলে দেয়ার প্রতিশ্র“তি দিলে দুপুর ১২টায় অবরোধ প্রত্যাহার করে নেন শ্রমিক-কমচারীরা।

 

 

উল্লেখ্য, করোনার শুরুতে গত ৮ মাস আগে শ্রমিক-কর্মচারীদের বেতনভাতা বকেয়া রেখে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সোনারগাঁও টেক্সটাইল মিল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর থেকে ওই মিলের শ্রমিকরা তাদের বকেয়া বেতন-ভাতা এবং মিল চালুর দাবিতে আন্দোলন করে আসছে। সর্বশেষ গত রবিবার সংবাদ সম্মেলন করে মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছিলেন শ্রমিক নেতারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD