বরিশালে ভোটকেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ Latest Update News of Bangladesh

শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে ভোটকেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ

বরিশালে ভোটকেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ




বাবুগঞ্জ প্রতিনিধি:
ভোটকেন্দ্র স্থানান্তর করে গ্রামের একপ্রান্তে নিয়ে যাওয়ার প্রতিবাদে বুধবার সকালে জেলার বাবুগঞ্জ উপজেলার উত্তর ক্ষুদ্রকাঠী গ্রামবাসী উপজেলা নির্বাচন অফিস ঘেরাও করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

বিক্ষুব্ধরা ৪৫ বছরের পুরনো উত্তর ক্ষুদ্রকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র বহালের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি পেশ করেছেন।
রহমতপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে শতাধিক গ্রামবাসী বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদের চত্বরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নির্বাচন অফিস ঘেরাও করে। এসময় নির্বাচন অফিসের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে গ্রামবাসীদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির নেতা আলহাজ শাহিন হোসেন, বীর মুক্তিযোদ্ধা গফফার আলী হাওলাদার, নুরুল ইসলাম তালুকদার প্রমুখ।

বক্তারা বলেন, উপজেলার রহমতপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধ্যবর্তীস্থানে অবস্থিত উত্তর ক্ষুদ্রকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে স্বাধীনতার পরে ১৯৭৩ সাল থেকে ভোট দিয়ে আসছে ৫নং ওয়ার্ডের ভোটররা। কয়েকদিন পূর্বে রহস্যজনকভাবে ৪৫ বছরের পুরনো ভোটকেন্দ্রটি সরিয়ে ক্ষুদ্রকাঠী গ্রামের সীমানার একপ্রান্তে অবস্থিত পূর্ব ক্ষুদ্রকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD