ভালো জিনিস খাওয়ানোর কথা বলে কক্ষে নিয়ে শিশুকে বলাৎকার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভালো জিনিস খাওয়ানোর কথা বলে কক্ষে নিয়ে শিশুকে বলাৎকার

ভালো জিনিস খাওয়ানোর কথা বলে কক্ষে নিয়ে শিশুকে বলাৎকার

বরিশালে ভালো জিনিস খাওয়ানোর কথা বলে কক্ষে নিয়ে শিশুকে বলাৎকার




উজিরপুর প্রতিনিধি॥ বরিশালের উজিরপুরে আট বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে আবুল হাসান হাওলাদার নামে এক মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। শনিবার সকালে উপজেলার দক্ষিণ বান্না এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

এর আগে, এদিন সকালে নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন আইনে উজিরপুর থানায় আবুল হাসান হাওলাদারের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী শিশুটির মা। গ্রেফতার আবুল হাসান ওই উপজেলার কমলাপুর এলাকার আব্দুর রব হাওলাদারের ছেলে ও দক্ষিণ বান্না জামে মসজিদের ইমাম।

 

 

মামলার বরাত দিয়ে উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান জানান, প্রতিদিন সকালে দক্ষিণ বান্না জামে মসজিদে ছেলে-মেয়েদের আরবি শেখানো হয়। মসজিদের ইমাম আবুল হাসান হাওলাদার সেখানে আরবি পড়াতেন। বাদীর আট বছরের ছেলে ওই মক্তবে আরবি পড়তে যেত। শনিবার সকালেও শিশুটি মক্তবে পড়তে যায়। শিশুটি নির্ধারিত সময়ের অনেক পরে বাড়িতে ফেরে। সে বাড়িতে ফিরে বারবার থুথু ফেলে এবং বমির চেষ্টা করে। সেখান থেকে আসার পর তার মন খারাপ ছিল।

 

 

সন্ধ্যার দিকে শিশুটি তার মাকে জানায়, মসজিদের ইমাম আবুল হাসান হাওলাদার পড়া শেষ হলেও তাকে ছুটি না দিয়ে অপেক্ষা করতে বলেন। সব ছেলে-মেয়ে চলে গেলে ভালো জিনিস খাওয়ানোর কথা বলে হুজুরের কক্ষে নিয়ে যান। এরপর দরজা আটকে দিয়ে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করেন। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ওসি জিয়াউল আহসান বলেন, এ ঘটনায় মামলার পর অভিযুক্ত মসজিদের ইমাম আবুল হাসান হাওলাদারকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD