বরিশালে ভাইস চেয়ারম্যানের ভাতিজাসহ ২ ইয়াবা কারবারি গ্রেফতার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে ভাইস চেয়ারম্যানের ভাতিজাসহ ২ ইয়াবা কারবারি গ্রেফতার

বরিশালে ভাইস চেয়ারম্যানের ভাতিজাসহ ২ ইয়াবা কারবারি গ্রেফতার




থানা প্রতিনিধি:আগৈলঝাড়ায় ভাইস চেয়ারম্যানের ভাতিজাসহ দুই ইয়াবা কারবারি গ্রেফতার করেছে পুলিশ। থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন জানান, মাদক কেনা বেচার গোপন খবর পেয়ে শনিবার সন্ধ্যার পর ওসি (তদন্ত) নকিব আকরামের নেতৃত্বে মাদক উদ্ধারের অভিযান চালায় পুলিশ।

 

 

অভিযানে উপজেলার সীমান্তবর্তী এলাকা কুমারভাঙ্গা থেকে কালুপাড়া গ্রামের জামাল সরদারের ছেলে ইয়াসিন আরাফাত(১৯) ও তার সহযোগী গৈলা গ্রামের আল আমিন সরদারের ছেলে শামীম সরদার(১৯)কে আটক করে।

এসময় ইয়াসিন আরাফাতের কাছ থেকে ৬পিচ ও শামীমের কাছ থেকে ৫পিচসহ মোট ১১পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। ইয়াসিন আরাফাত উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জসীম সরদারের বড় ভাইয়ের ছেলে।

থানার একাধিক দ্বায়িত্বশীল কর্মকর্তা অভিযোগে বলেন, ইয়াবাসহ আটককৃতদের থানা থেকে রাতেই ছাড়িয়ে নিতে বিভিন্ন কৌশল ও ক্ষমতার অপব্যবহার করে পুলিশের উপর চাপ প্রয়োগ করে ছাড়িয়ে নিতে ব্যর্থ হন ভাইস চেয়ারম্যান জসীম সরদার। এ ঘটনায় শনিবার রাতেই এসআই সাহাবুদ্দিন বাদী হয়ে দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন, নং-১৩ (১৬.৩.১৯)। রবিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করেছে পুলিশ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD