মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ আজ শনিবার সন্ধায় বরিশালের গৌরনদী উপজেলা রোড এর ভাড়া বাসা থেকে ঘরের দরজা ভেঙে পল্লব রায় (৩২) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ব্র্যাক ব্যাংক টরকি শাখায় কর্মরত ছিলেন। তার বাড়ি যশোর জেলার মনিরামপুরে।
গৌরনদী মডেল থানার পরিদর্শক আফজাল হোসেন জানান, পল্লব রায় উপজেলা পরিষদ সড়কের জনৈক রুহুল আমীনের বাড়িতে ভাড়া থাকতেন।
সন্ধ্যায় পুলিশ ওই বাসার দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করেছে। মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে, তারা আসলে পরবর্তী সিন্ধান্ত নেওয়া হবে।
Leave a Reply