বরিশালে বিয়ের প্রলোভন দেখিয়ে ৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষন করলেন মসজিদের ইমাম Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে বিয়ের প্রলোভন দেখিয়ে ৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষন করলেন মসজিদের ইমাম

বরিশালে বিয়ের প্রলোভন দেখিয়ে ৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষন করলেন মসজিদের ইমাম




মুলাদী প্রতিনিধি॥ মুলাদীতে বিয়ের প্রলোভন দিয়ে ৮ম শ্রেণির ছাত্রীকে দীর্ঘ দিন ধরে ধর্ষন করেছেন এক মসজিদের ইমাম। মুলাদী সদর ইউনিয়নের্র চরলক্ষ্মীপুর গ্রামের মোল্লা বাড়ি জামে মসজিদের ইমাম ফাহিম হাওলাদার (২০) বিয়ের প্রলোভন দিয়ে পাশ্ববর্তী বাড়ির মেয়ে ও চরলক্ষ্মীপুর ফাযিল মাদরাসার ৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষন করেছে। ফাহিম হাওলাদার হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের বাংলামোটর পূর্বকান্দি গ্রামের খলিল হাওলাদারের পুত্র।

সে ওই মসজিদে প্রায় আড়াই বছর ধরে ইমামতি করছে। অভিভাবকরা জানান ফাহিম হাওলাদার ওই ছাত্রীকে প্রাইভেট পড়ানোর জন্য বাড়িতে যেত এবং একপর্যায়ে তাদের মধ্যে গোপনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্কের সূত্রধরে ইমাম ফাহিম হাওলাদার বিয়ের প্রলোভন দেখিয়ে ছাত্রীকে দীর্ঘদিন ধরে ধর্ষন করে। গত শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে ফাহিম ওই ছাত্রীর বাড়িতে যায় এবং পাশ্ববর্তী বাড়ির মহিলারা আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় বিষয়টি জানাজানি হয়ে যায়।

জানাজানি হওয়ার পর ফাহিম হাওলাদার ওই ছাত্রীকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে গা ঢাকা দিলে শনিবার দুপুরে ছাত্রীর পিতা বাদী হয়ে মুলাদী থানায় মামলা দায়ের করেন।

এব্যাপারে মুলাদী থানার অফিসার ইনচার্জ ফয়েজ উদ্দীন মৃধা জানান ধর্ষক ইমামকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD