বরিশালে বাসরঘরের বদলে কারাগারে বর Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে বাসরঘরের বদলে কারাগারে বর

বরিশালে বাসরঘরের বদলে কারাগারে বর

বরিশালে বাসরঘরের বদলে কারাগারে বর




আগৈলঝাড়া প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়ায় রত্নপুর ইউনিয়নের ঐচারমাঠ গ্রামের শুক্রবার রাতে এক স্কুলছাত্রীর বিয়ে হচ্ছিল। আগৈলঝাড়া থানা পুলিশ সংবাদ পেয়ে বরসহ তিন জনকে আটক করে থানায় নিয়ে আসে। ওই রাতে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালতে বরসহ তিন জনকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন। তাদেরকে শনিবার সকালে বরিশাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা ও এসআই সুশান্ত কুমার সাংবাদিকদের জানান, উপজেলার রত্নপুর ইউনিয়নের ঐচারমাঠ গ্রামের মৃত মৃত্যুঞ্জয় মল্লিকের ছেলে মৃদুল মল্লিক (২৫) এর সাথে শুক্রবার রাতে কালকিনি উপজেলার চরবাহাদুরপুর গ্রামের জগদীশ মন্ডলের মেয়ে ও সিটিখান গার্লস স্কুলের নবম শ্রেণির ছাত্রী কেয়া মন্ডলের বিয়ের প্রস্তুতি চলছিল ছেলের বাড়িতে। স্থানীয়দের সংবাদে থানা পুলিশের এসআই সুশান্ত কুমার বর মৃদুল মল্লিক, তাঁর মা স্বরষতী মল্লিক ও স্থানীয় মধুসুদন মল্লিকের ছেলে সুব্রত মল্লিককে বাল্যবিয়ে আসর থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের ওই রাতেই আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতের বাল্য বিয়ের অপরাধে বরসহ তিন জনকে ৬ মাস করে কারাদণ্ডাদেশ দেন। তাদেরকে শনিবার সকালে বরিশাল কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম বলেন, বাল্য বিয়ে করার অপরাধে বর মৃদুল মল্লিকসহ তিনজনকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD