বরিশালে বাল্যবিবাহের অভিশাপ থেকে বাঁচলো শিশু লামিয়া Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে বাল্যবিবাহের অভিশাপ থেকে বাঁচলো শিশু লামিয়া

বরিশালে বাল্যবিবাহের অভিশাপ থেকে বাঁচলো শিশু লামিয়া




হিজলা প্রতিনিধি॥  বাল্য বিয়ের ভয়ংকর অভিশাপ থেকে মুক্তি পেল বরিশালের হিজলার ১৩ বছরের শিশু লামিয়া আক্তার। উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে শিশুটি’র বাল্য বিয়ে পন্ড হয়ে যায়। সেই সাথে ৪০ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে কনের মা ও বরকে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্নে বাল্য বিয়ে প্রতিরোধের এই ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমীনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার বড়জালিয়া ইউনিয়ন পরিষদের সামনে কাঞ্চন বেপারীর বাড়িতে বাল্য বিয়ের খবর পেয়ে ছুটে যান তারা। গিয়ে দেখতে পান স্থানীয় শাহ আলম বেপারী’র স্ত্রী দুলুফা বেগম (৩৬) তার ১৩ বছরের শিশু কন্যা লামিয়া আক্তারকে বিয়ের আয়োজন করেছেন।

তাছাড়া যার সাথে বাল্য বিয়ের আয়োজন করা হয়েছে সেই বর হিজলা উপজেলার চর মেমানিয়া গ্রামের মালেক বেপারীর ছেলে মো. নূর হোসেনও (১৯) অপ্রাপ্ত বয়স্ক। তাই বাল্য বিয়ের প্রস্তুতি নেয়ার অপরাধে শিশুর মা দুলুফা বেগম ও বর নূর হোসেনকে আটক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘আটককৃত বর ও কনের মা দু’জনেই বেআইনী কর্মকান্ডের দায় স্বীকার করে নিয়েছে। এজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মোবাইল কোর্টের মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা অনুযায়ী শিশু কন্যার মা দুলুফা বেগমকে ১০ হাজার টাকা এবং একই আইনের ৭(২) ধারা অনুযায়ী অপ্রাপ্ত বয়স্ক বর নূর হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এর পাশাপাশি কন্যা শিশু লামিয়ার বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তার কণ্যাকে বিবাহ দিবেন না মর্মে লিখিত অঙ্গীকার করেছে তার মা দুলুফা বেগম। তাছাড়া প্রাপ্ত বয়স্ক না হয়ে এবং বাল্য বিবাহ করবে না মর্মে মুচলেকা দিয়েছে বর নূর হোসেন।

মোবাইল কোর্টে সহযোগিতা করেন হিজলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক খানের নেতৃত্বাধিন পুলিশ ফোর্স ও গ্রাম ফুলিশ আলতাফ হোসেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD