বরিশালে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা শুরু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা শুরু

বরিশালে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা শুরু




ভয়েস অব বরিশাল ডেস্ক॥  বরিশালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেমিয়ামে শুরু হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা। রবিবার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেমিয়ামে বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এস এম অজিয়র রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (সদর) আবু রায়হান মোহাম্মাদ সালেহ, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাঈমুল ইসলাম এবং পৃষ্ঠপোষক প্রাইম ব্যাংক লিমিটেডের বরিশাল শাখা প্রধান মোহাম্মদ ফরিদ হোসেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং প্রাইম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এক দিনের ম্যাচ ফরমেটের এ প্রতিযোগিতায় জেলার আটটি স্কুল অংশগ্রহণ করছে। আগামী ৮ ফেব্রুয়ারি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD