বরিশালে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগপত্র Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগপত্র

বরিশালে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগপত্র

বরিশালে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগপত্র




আগৈলঝাড়া প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননার মামলায় যতীন্দ্র নাথ মিস্ত্রীর বিরুদ্ধে আদালতে চার্জসিট দিয়েছে পুলিশ।

 

 

অভিযুক্ত যতীন্দ্র নাথ উপজেলা সদরের ঐতিহ্যবাহী শতবর্ষী বিদ্যাপীঠ ভেগাই হালদার পাবলিক একাডেমির (বিএইচপি একাডেমি) প্রধান শিক্ষক ও আওয়ামী লীগ থেকে বহিস্কৃত নেতা।

 

 

এর আগে প্রধান শিক্ষক যতীন্ত্র নাথ মিস্ত্রীকে গত বছর ১২ ডিসেম্বর উপজেলা তৎকালীন নির্বাহী অফিসার ও বিদ্যালয় এডহক পরিচালনা কমিটির সভাপতি বিপুল চন্দ্র দাস এডহক কমিটির জরুরি সভায় তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছিলেন।

 

 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাসির উদ্দিনের আদালতে দাখিল করা অভিযোগপত্রে জানা গেছে, প্রধান শিক্ষক থাকা অবস্থায় তিনি ২০১৯ সালের ১ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বররের মধ্যে যে কোনো সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছাত্রীদের কমন রুমের টয়লেটে প্রবেশ পথের ওপরে দেয়ালে স্থাপন করে রাখেন। বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বিষয়ে জানতে চাইলে বিষয়টি তিনি কানে নেননি।

 

 

ওই ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলামকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করেন ইউএনও। শিক্ষা অফিসার তিন দিনের তদন্তে ঘটনার সত্যতা পেয়ে ইউএনও’র কাছে রিপোর্ট দাখিল করেছিলেন। ইউএনও বিপুল চন্দ্র দাস নিজেও ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় সুপারিশ করে পত্র প্রেরণ করেছিলেন।

 

 

রাষ্ট্রীয় ছবি অবমাননার ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ফুল্লশ্রী গ্রামের ইদ্রিস হাওলাদারের ছেলে খায়রুল বাশার বাপ্পি বাদি হয়ে ১৩ ডিসেম্বর প্রধান শিক্ষক যতীন্ত্র নাথ মিস্ত্রীসহ অজ্ঞাতনামা লোকজনের বিরুদ্ধে রাষ্ট্রীয় ছবি অবমাননার অভিযোগে মামলা দায়ের করেন।

 

 

দীর্ঘ ছয় মাস তদন্ত শেষে মামলার বাদিসহ ১২ জনের সাক্ষ্য গ্রহণ করে তদন্তকারী অফিসার এসআই নাসির উদ্দিন সংশ্লিষ্ঠ আদালতের জামিনে থাকা প্রধান শিক্ষক যতীন্ত্র নাথ মিস্ত্রীর বিরুদ্ধে আদালতে মঙ্গলবার অভিযোগপত্র দাখিল করেছেন।

 

 

এ বিষয়ে ভেগাই হালদার পাবলিক একাডেমির পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত বলেন, প্রধান শিক্ষক যতীন্ত্র নাথ মিস্ত্রী সাময়িক বরখাস্ত অবস্থায় তদন্ত করে পুলিশ অভিযোগপত্র দাখিল করায় এখন বিধি অনুযায়ি স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহন করবেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD