বরিশালে প্রস্তত হেমায়েতউদ্দিন ঈদগাহ, প্রধান জামাত সকাল ৮টায় Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা




বরিশালে প্রস্তত হেমায়েতউদ্দিন ঈদগাহ, প্রধান জামাত সকাল ৮টায়

বরিশালে প্রস্তত হেমায়েতউদ্দিন ঈদগাহ, প্রধান জামাত সকাল ৮টায়




এইচ.এম হেলাল ॥ বরিশাল নগরে ঈদুল ফিতরের প্রধান জামাত হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এই ঈদের জামাতে পাঁচ হাজার মুসুল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। বরিশাল সিটি করপোরেশন ঈদগাহ ময়দানে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে এবং পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা মাহাবুব আলম জানিয়েছেন যে, প্যান্ডেল প্রস্তুত করা হয়েছে।

এছাড়া জেলার সহস্ত্রাধিক মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের নাজাম আদায় করবেন মুসল্লিরা। নগরের প্রধান জামাতের পর, দুটি করে জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায় কেন্দ্রীয় কসাই জামে মসজিদ ও জামে এবায়েদুল্লাহ মসজিদে। এর আগে সকাল ৮ টায় এবং ৯ টায় এ মসজিদগুলোতে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

নগরের বিভিন্ন মসজিদে সকাল ৮ টা এবং ৮:৩০ টায় ঈদের জামাতের আয়োজন করা হয়েছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য আলহাজ ইউছুমদ্দিন জামে মসজিদ, নবগ্রাম রোড ঈদগাহ জামে মসজিদ, আদালত পাড়া জামে মসজিদ, টিএন্ডটি মসজিদ ইত্যাদি।

চরমোনাই দরবার শরীফে সকাল সাড়ে ৮টায় এবং নেছারাবাদ ঈদগাহ ময়দানে সকাল ৯টায় বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া, যদি ঈদের দিন বৃষ্টি হয় এবং ঈদগাহ ময়দানে নামাজ আদায় করা সম্ভব না হয়, তবে মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD