বরিশালে প্রতারক নারী আটক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে প্রতারক নারী আটক

বরিশালে প্রতারক নারী আটক




আরিফ হোসেন : নগরীর ২১নং ওয়ার্ডস্থ মনু মিয়ার লেন এলাকা থেকে সন্দেহভাজন এক নারী আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা এনএসআই(ন্যাশনাল সিকিউরিটি ইনটেলিজেন্স) বরিশাল কার্যালয়ের তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।

জানাযায়, গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই বরিশাল কার্যালয় জানতে পারে যে, বরিশাল নগরীর মনু মিয়ার লেন এলাকায় একটি মুসলিম পরিবারের আশ্রায়ে এক হিন্দু নারী বসবাস করছেন। তারা সার্বক্ষণিক ঘরের দরজা বন্ধ করে রাখেন এবং বোরকা পরিধান করে বাইরে বের হন।
ওই তথ্যের ভিত্তিতে অভিযানে গিয়ে উক্ত ঠিকানায় জনৈক কুদ্দুসের ভাড়া বাসায় একজন হিন্দু নারীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজেকে মাদারীপুরের রাজৈর উপজেলার বাসিন্দা রীতা বালা বলে দাবি করেন।
তার প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জেলা এনএসআই সদস্যরা বরিশাল ও মাদারীপুর নির্বাচন অফিসে যাচাই করে দেখতে পান কার্ডের সকল তথ্য সঠিক থাকলেও ছবির ভিন্নতা রয়েছে । মাদারীপুরের বর্নিত ঠিকানায় স্থানীয়ভাবে যাচাই করে রিতা বালা কর্তৃক প্রদত্ত তথ্যের গড়মিল পাওয়া যায়।
এছাড়া বরিশালে তার অবস্থানের বিষয়ে তারা একেকবারে ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছেন।
কোতোয়ালী মডেল থানা সূত্রে জানাযায়, আটক মহিলা একজন প্রতারক। তার বিরুদ্ধে মাদারীপুর রাজৈর থানায় ৩ টি প্রতারণা মামলা রয়েছে। তার সাথে অন্যকোন বিষয় জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD