বরিশালে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

বরিশালে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু




নিজস্ব প্রতিবেদক॥  বরিশালে পৃথক ঘটনায় এক নার্সারি ব্যবসায়ীসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দিনগত রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রোহান নামে এক যুবকের মৃত্যু হয়। রোহান পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সোহাগদল এলাকার সফিউজ্জামানের ছেলে। হাসপাতালের ওয়ার্ড মাস্টার রাশেদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে স্বজনরা রোহানকে নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা দেয়। কিন্তু হাসপাতালে পৌঁছালে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিয়ে গেছেন।

এদিকে বরিশালের বানারীপাড়া উপজেলায় নদী থেকে ছাইদুল ইসলাম নামে এক নার্সারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বানারীপাড়া উপজেলার তেতলা গ্রামের ৪ নম্বর ওয়ার্ড সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির ভাই সামসুল হক সরদার জানান, শুক্রবার সকালে পরিবারের লোকজন বাড়ি সংলগ্ন কঁচা নদীর ঘাটে ছাইদুলের জুতা ফেলে রাখা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি থানায় অবহিত করলে তারা ঘটনাস্থলে এসে খোঁজাখুজি শুরু করে। পরে বিকেলে পায়ে ইট বাধা অবস্থায় ছাইদুলের মরদেহ নদী থেকে উদ্ধার করে।

নিহতের পরিবারের ধারণা তাকে হত্যা করা হয়েছে। বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD