বরিশালে পৃথক অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ আটক দুই Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে পৃথক অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ আটক দুই

বরিশালে পৃথক অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ আটক দুই




নিজস্ব প্রতিবেদক: বরিশালে পৃথক অভিযান চালিয়ে সাড়ে ৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।

মিডিয়া সেল জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানা পুলিশের একটি অভিযানিক দল বেলা পৌনে ১২ টার দিকে বিসিক রোডে অভিযান চালায়। অভিযানে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানাধীন জগন্নাথপুর ইউনিয়নের আনন্দপুর এলাকার আলমগীর হোসেন (৫৯) কে ৫ কেজি গাঁজাসহ আটক করা হয়।

কাউনিয়া থানার এসআই এনামুল হক ও সামসুল ইসলাম, এএসআই শওকত, মিজানুর রহমান ও হুমায়ুনের সমন্বিত দল এ অভিযান পরিচালনা করেন।

অপরদিকে এরআগে অপর এক অভিযানে এয়ারপোর্ট থানা পুলিশ কাশিপুর ইউনিয়নের তিলক এলাকায় অভিযান চালায়। অভিযানে বরিশাল নগরের ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠী এলাকার সোহেল হাওলাদার (৩১) আধা কেজি গাঁজাসহ আটক করা হয়। এয়ারপোর্ট থানার এসআই পিন্টু পাল, সৈয়দ খায়রুল আলম ও মেহেদী হাসান, এএসআই আউয়াল ও মহসিন সবুহের সমন্বিত দল এ অভিযান পরিচালনা করেন।

 

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন মিডিয়া সেলের এসআই মো. তানজিল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD