বরিশালে পরিবহন বাস থেকে গাঁজাসহ ২ জনকে আটক করল শিক্ষার্থীরা Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউন্সিল শেষে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন ফখরুল যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র হামাস গোপন সংলাপ শুরু দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: জ্বালানিমন্ত্রী হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ




বরিশালে পরিবহন বাস থেকে গাঁজাসহ ২ জনকে আটক করল শিক্ষার্থীরা

বরিশালে পরিবহন বাস থেকে গাঁজাসহ ২ জনকে আটক করল শিক্ষার্থীরা




নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর বিভিন্ন দাবি তুলে কর্মবিরতিতে যায় পুলিশ। দেশের সার্বিক পরিস্থিতিতে সড়কে শান্তি শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছেন বরিশালের শিক্ষার্থীরা। সড়কে ট্র্যাফিকের দায়িত্ব পালনকালে ঢাকা থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী বাসে তল্লাশি চালিয়ে মাদকসহ দুইজনকে আটক করেছে শিক্ষার্থীরা।

শুক্রবার (০৯ আগস্ট) বিকেলে নগরের আমতলার মোড়ে ঢাকা-বরিশাল মহাসড়কে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

প্রত্যক্ষদর্শী জানান, ঢাকা থেকে কুয়াকাটাগামী ইউনিক পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় শিক্ষার্থীরা। এসময় ১৪ পোটলাসহ (কসটেপ মোড়ানো প্যাকেট) সীমা নামের এক নারী এবং আব্দুর রব নামে এক পুরুষকে আটক করে তারা। তাদের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলায়।

বিষয়টি নিশ্চিত করে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী শাওন জানান, সাড়ে ৩টার দিকে তল্লাশি করতে গেলে আকস্মিক বাসের মধ্য থেকে এক যাত্রী পালিয়ে যান। এছাড়া আটক নারী ও পুরুষ ব্যক্তিও অস্বাভাবিক আচরণ শুরু করে। এসময় তাদের পায়ের কাছে থাকা তিনটি ব্যাগে তল্লাশি চালিয়ে ১৪ প্যাকেট গাঁজা পাওয়া যায়।

তাৎক্ষণিক বিষয়টি সেনাবাহিনীকে জানানো হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে আটকদের কোতোয়ালি মডেল থানায় নিয়ে যায়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, শিক্ষার্থীরা গাঁজাসহ দুইজন আটক করে। পরে আটকদের থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD