বরিশালে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে বাসের ধাক্কা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে বাসের ধাক্কা

বরিশালে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে বাসের ধাক্কা




অনলাইন ডেস্ক : বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন কমপক্ষে আরো ৮/১০ জন।

বৃহষ্পতিবার (১১ অক্টোবর) বেলা ২ টার দিকে গৌরনদী উপজেলার বাইচখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদ্বয়ের মধ্যে লিটন রাঢ়ী (৪২) নামে একজনের পরিচয় পাওয়া গেছে তিনি বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল এলাকার বাসিন্দা। অজ্ঞাত পরিচয়ে অপর নিহতের বয়স আনুমানিক ৫০ বছর।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, মাওয়া থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে বিএমএফ পরিবহনের একটি বাস যাচ্ছিলো। পথিমধ্যে গৌরনদীর বাইচখোলা নামক স্থানে পৌছালে গাড়িটিতে যান্ত্রিক (ব্রেক) ত্রুটি দেখা দেয়। তাৎক্ষনিক গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশ দুমরে-মুচরে যায় এবং ঘটনাস্থলে ২ বাস আরোহী নিহত হন। পাশাপাশি আরো ৮-১০ জন যাত্রী আহত হয়েছেন, যাদের উদ্ধার করে গৌরনদীর আশোকাঠি হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, দুর্ঘটনার পর মাহসড়কে যানবাহন চলাচলে সাময়িক সমস্যা সৃষ্টি হলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD